Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

১৪ দিনের কোয়ারেন্টাইন ভাবাচ্ছে বাংলাদেশ দলকে

February 24, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
১৪ দিনের কোয়ারেন্টাইন ভাবাচ্ছে বাংলাদেশ দলকে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের পর লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও দেশের বাইরে সফর করা হয়নি। সেই আক্ষেপটাও শেষ হচ্ছে এবার। মঙ্গলবার বিকালেই প্রথমবার আন্তর্জাতিক সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই সফরে প্রতিপক্ষের সঙ্গে কোয়ারেন্টাইন নিয়েই যেন আপাতত ভাবনা বেশি। শুরুতেই১৪ দিন থাকতে হবে মাঠের বাইরে। করোনার কারণেই করতে হচ্ছে এমনটা। যা ভাবনায় রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুসকেও।

কোয়ারেন্টাইন নিয়ে বাড়তি ভাবনা বাংলাদেশ ক্রিকেট দলের। গত সোমবার মিরপুরে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘দেখুন নিউজিল্যান্ডের কন্ডিশন ভালো না খারাপ সেটা বলতে পারবো না। যখন খেলতে যাচ্ছি, খেলার জন্যই যাচ্ছি আমরা। আপনি ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে খেলবেন, এটা একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সাতদিন রুমে বন্দী, কোয়ারেন্টাইন। এটা নিয়ে আমরা সবাই চিন্তিত।’

কিউইদের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২০ মার্চ প্রথম ওয়ানডে। তার আগে দেশটিতে পা রেখেই থাকতে হবে হোটেলবন্দী। ৭ দিন ঘরবন্দি কোয়ারেন্টাইন, বাকি সাত দিন অনুশীলনের সুযোগ মিলবে। এছাড়া বাইরে বেরোনোর কোন সুযোগই পাবেন না মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা।

এবারের সফরে দলের সঙ্গে থাকবে ডাক্তাররা। হোটেল বন্দী সময়টাতে মিলবে পরামর্শ। জালাল ইউনুস বলেন, ‘আমাদের সাথে ডাক্তাররা আছেন। যারা রুমে থাকবেন তাদের প্রতিনিয়ত খবর নেওয়া হবে, তারা কেমন অনুভব করছেন। আমাদের প্রধান চিকিৎসক (দেবাশিষ চৌধুরী) ছাড়াও ফিজিও আছেন। মূলত খেলোয়াড়দের বুস্টআপ করার জন্যই ডাক্তার দেবাশীষ সঙ্গে থাকবেন। অবশ্যই মানসিক চাপের একটা সিরিজ হবে। আশা করছি অবশ্যই অনুশীলন সেশনে আমরা নামলে এসব দূর হয়ে যাবে। ১৪ দিন পর আপনি মুক্ত, আপনাকে এখানে মাস্ক পরতে হবে না।’

সফরে ওয়ানডে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মার্চ। তারপর টি-টুয়েন্টি ফরম্যাটের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD