Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

হোম অব ক্রিকেটে ক্রিকেটারদের কলরব

November 25, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
হোম অব ক্রিকেটে ক্রিকেটারদের কলরব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

যেন প্রাণ ফিরে পেল মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। ক্রিকেটারদের কলরবে মুখরিত চারপাশ। হাতে তো সময়ই বেশি নেই। মঙ্গলবার শুরু ৫ দলের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। তার আগে করোনা পরীক্ষা শেষে যারা নেগেটিভ, তারা প্রবেশ করলেন জৈব সুরক্ষা বলয়ে।

এরমধ্যে হতাশ হতে হলো শুদু যুব বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কে। তিনি করোনা আক্রান্ত। এই ক্রিকেটার একাডেমি ভবনে আইসোলেশনে। করোনার কারণে মিরপুর শেরেবাংলায় জাতীয় দল ও এইচপির ক্রিকেটার বাদে অন্য কারো প্রবেশ ছিল নিষিদ্ধ।

শনিবার খুলতেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা মিরপুরে চলে এসেছেন। করেছেন দলীয় অনুশীলন।

দেশের শীর্ষ ৮০ ক্রিকেটার থাকছেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে। তবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মাহমুদুল হাসান জয় করোনা আক্রান্ত হওয়ায় ৭৯ ক্রিকেটার ছিলেন মিরপুরে। তাদের কলরবে মুখরিত ছিল হোম অব ক্রিকেট। এখন দলীয় অনুশীলন আর ম্যাচ নিয়েই কাটবে সময়।

শনিবার অনুশীলনের প্রথম দিনে চোখ ছিল সাকিব আল হাসানের দিকে। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। অন্য সতীর্থদের সঙ্গে বেশ সময় কাটালেন তিনি। যা ধরা পড়ল ফটোসাংবাদিকদের ক্যামেরাতেও।

অনেক দিন পর মাঠে ফিরে পুরো দলকে নিয়ে টিম মিটিং করল প্রতিটি দল। এই অনুশীলন চলবে রোববারও। এদিন সকালে সাকিবের দল জেমকন খুলনা ও তামিমের দল ফরচুন বরিশালের অনুশীলন করার কথা রয়েছে। দুপুরে অনুশীলন বেক্সিমকো ঢাকার। এরপর মিনিস্টার রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রামের।

হাতে সময় বেশি নেই। তার আগে ভুল ত্রুটি সামলে নিতে চায় প্রতিটি দল।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD