Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

পাকিস্তানকে হতাশ করে ফাইনালে অস্ট্রেলিয়া

November 12, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানকে হতাশ করে ফাইনালে অস্ট্রেলিয়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্রিকেটে বহুল প্রচলিত একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মানেই ম্যাচ মিস। সেটার জ্বলজ্যান্ত উদাহরণ দেখা গেলো বৃহস্পতিবার । ১৯তম ওভারের দ্বিতীয় বলে হাসান আলীর এক ক্যাচ ড্রপেই পুরো ম্যাচের চালচিত্র পাল্টে গেলো।

অস্ট্রেলিয়ার ম্যাথ্যু ওয়েট শাহিন শাহ আফ্রিদর বলে ক্যাচ তুলেছিলেন ডিপ মিড উইকেটে। সেখানে ছিলেন হাসান আলি। কিন্তু ক্যাচটা ধরতে পারলেন না তিনি। ফেলে দিলেন। রান হলো ২। তখনও অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ১৮ রান। হাতে ৯ বল। কিন্তু পরের তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ৬ বল আগেই ৫ উইকেটে জিতে পাকিস্তানকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া।

পাকিস্তানের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ১ ওভার হাতে রেখেই পার হয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ মুহূর্তে মার্কাস স্টইনিজের ঝড়েই মূলতঃ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় অজিরা।

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়াকে কাঙ্ক্ষিত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার। প্রথম ওভারেই অধিনায়ক অ্যারন ফিঞ্চ সাজঘরে ফিরলেও ওয়ার্নার দ্রুতগতিতে রান তুলতে থাকেন। দারুণ খেলতে থাকা মার্শ ২২ বলে ২৮ রান করলে সব দায়িত্ব বর্তায় ওয়ার্নারের কাঁধে।

তবে স্টিভ স্মিথের বিদায়ের পর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফিরতে হয় ওয়ার্নারকে। তার আগে ৩০ বলের মোকাবেলায় করেন ৪৯ রান, হাঁকান তিনটি করে চার-ছক্কা। দলীয় ৯৬ রানে গ্লেম ম্যাক্সওয়েলকে শিকার করলে পাকিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় ভরে।

তবে পাকিস্তানের মুঠো থেকে সেই জয় ছিনিয়ে আনেন মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড। দুটি করে চার ছক্কায় ৩১ বলে ৪১ রান করা স্টয়নিস ওয়েডকে দেখিয়ে দেন জয়ের পথ। মাত্র ১৭ বলে ৪১ রান করে জয় এনে দেওয়ার মূল কাজ করেন ওয়েড। হাঁকান দুটি চার ও চারটি ছক্কা। অস্ট্রেলিয়া ফাইনাল নিশ্চিত করে এক ওভার হাতে রেখেই।

এরআগে রিজওয়ান-ফখরের ব্যাটে চড়ে বড় পুঁজিই পেয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত হাসান আলীর এক ক্যাচ মিসেই জয় বঞ্চিত হয় পাকিস্তান

সংক্ষিপ্ত স্কোর

টস : অস্ট্রেলিয়া

পাকিস্তান: ২০ ওভারে ১৭৬/৫ (রিজওয়ান ৬৭, বাবর ৩৯, ফখর ৫৫*, আসিফ ০, মালিক ১, হাফিজ ১; স্টার্ক ৪-০-৩৮-২, হেইজেলউড ৪-০-৪৯-০, ম্যাক্সওয়েল ৩-০-২০-০, কামিন্স ৪-০-০-১, জ্যাম্পা ৪-০-২২-১, মার্শ ১-০-১১-০)

অস্ট্রেলিয়া: ১৯ ওভারে ১৭৭/৫ (ওয়ার্নার ৪৯, ফিঞ্চ ০, মার্শ ২৮, স্মিথ ৫, ম্যাক্সওয়েল ৭, স্টয়নিস ৪০*, ওয়েড ৪১*; আফ্রিদি ৪-০-৩৫-১, ইমাদ ৩-০-২৫-০, রউফ ৩-০-৩২-০, হাসান ৪-০-৪৪-০, শাদাব ৪-০-২৬-৪, হাফিজ ১-০-১৩-০)

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ম্যাথু ওয়েড

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD