Friday, May 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হারতেই বুঝি নেমেছিল ওল্ড ডিওএইচএস!

June 7, 2021
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হারতেই বুঝি নেমেছিল ওল্ড ডিওএইচএস!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

শিরোনাম দেখে চমকে উঠবেন না! ঠিক তাই ঘটল সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে। যেখানে জয়ের সুবাস পাচ্ছিল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। কিন্তু আত্মঘাতি ব্যাটিংয়ে হেরে ফিরল দলটি। বলা ভাল হারতেই যেন নেমেছিল তারা! সোমবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে জিততে শেষ ওভারে তাদের চাই ৬ রান। এমন অবস্থায় সুজন হালদারের বলে রাইয়ান রহমান ও প্রীতম কুমার নেন মাত্র ৩ রান।

বিস্ময়কর ব্যাপার হলো শেষ বলে শট না খেলে ছেড়েই দেন ব্যাটসম্যান প্রিতম কুমার। সুজন হাওলাদারের ডেলিভারি অফ স্টাম্পের বাইরের বল ব্যাট চালালেন না। হাতের ইশারায় প্রিতম চাইলেন ওয়াইড! সেটা আর হলো না। যদিও আগেই জিততে পারতো দলটি। শেষ দুই ওভারে ওল্ড ডিওএইচএস জিততে দরকার ছিল মাত্র ১৩ রান। হাতে উইকেট ৯টি। তখন কীনা হেরে গেল ওল্ড ডিওএইচএস!

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন জিতল ২ রানে। বিকেএসপিতে ২০ ওভারে ব্রাদার্স ৫ উইকেটে করে ১৩৯ রান। জবাবে ওল্ড ডিওএইচএস ১৮ ওভার পর্যন্ত মাত্র এক উইকেট থাকলে শেষ অব্দি আটকে যায় ১৩৭ রানে।

এর আগে গত বৃহস্পতিবার আবাহনীর বিপক্ষে ম্যাচেও ওল্ড ডিওএইচএস এমন আত্মঘাতি ব্যাটিং করেছে। ১৯ ওভারের ম্যাচে ১৩৬ রান জবাবে পুরো ওভার খেলে মাত্র ৩ উইকেট হারিয়ে করে ১১৩ রান। এমন ব্যাটিংয়ের উত্তর পাওয়া যায়নি।

জবাবে নেমে আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদ উদ্বোধনী জুটিতে করেন ৫৭ রান। রাকিন বিদায় নেন ৩১ বলে ৩৩ করে।

দ্বিতীয় উইকেটে আনিসুল ও মাহমুদুল হাসান জয় এগিয়ে দেন দলকে। এক পর্যায়ে ৯ উইকেট নিয়ে ৯ বলে দরকার ছিল ৮ রান। কিন্তু সেটাও তারা করতে পারেনি।

এর আগে ব্রাদার্সের হয়ে চারটি করে চার-ছক্কায় ৪৮ বলে ৬৮ করেন মাইশুকুর। আনিসুল আউট হয়ে যান ৫০ বলে ৬৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ব্রাদার্স: ২০ ওভারে ১৩৯/৫ (মিজানুর ২১, জুনায়েদ ৬, জাহিদুজ্জামান ৩, মাইশুকুর ৬৮*, নুরুজ্জামান ৪, রাহাতুল ২৬, আলাউদ্দিন ৮*; রশিদ ২-০-৩১-০, রকিবুল ৪-০-৩৪-০, মোহামামদ শান্ত ৩-০-২০-১, মোহাইমিনুল ৩-০-১১-১, পায়েল ৪-০-২০-০, আলিস ৪-০-২৩-২)।

ওল্ড ডিওএইচএস: ২০ ওভারে ১৩৭/৩ (আনিসুল ৬৪, রাকিন ৩৩, মাহমুদুল ৩৪, রায়ান ৩*, প্রিতম ১*; সাকলাইন ৪-০-২৯-০, নাঈম জুনিয়র ৪-০-২৫-০, রাহাতুল ৪-০-১৫-১, আলাউদ্দিন ২-০-২৪-০, সুজন ৪-০-৩০-০, মানিক ২-০-১৪-১)।

ফল: ব্রাদার্স ইউনিয়ন ২ রানে জয়ী।

ম্যাচসেরা: মাইশুকুর রহমান।

Previous Post

আবাহনীকে মাটিতে নামাল খেলাঘর

Next Post

এক নজরে ইউরো সূচি

Related Posts

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপের আগে আরেক মিশন বাংলাদেশের

6
সিলেট টেস্টে সবুজ সংকেত পেসারদের, একাদশে ফিরবেন শরিফুল?
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে সবুজ সংকেত পেসারদের, একাদশে ফিরবেন শরিফুল?

7
সাকিবের পর ঢাকা টেস্টে নেই সাদমান
বিশেষ প্রতিবেদন

চোট থামিয়ে দিল সাদমানকে, ফিরলেন জাকির হাসান

6
Next Post
এক নজরে ইউরো সূচি

এক নজরে ইউরো সূচি

Discussion about this post

সর্বশেষ..

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিশ্বকাপের আগে আরেক মিশন বাংলাদেশের

by cricbdadmin
0
6

আগামী ১২ জুন পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ...

সিলেট টেস্টে সবুজ সংকেত পেসারদের, একাদশে ফিরবেন শরিফুল?

সিলেট টেস্টে সবুজ সংকেত পেসারদের, একাদশে ফিরবেন শরিফুল?

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনায় উইকেট। ম্যাচের দুদিন আগে উইকেটের যে চেহারা দেখা...

সাকিবের পর ঢাকা টেস্টে নেই সাদমান

চোট থামিয়ে দিল সাদমানকে, ফিরলেন জাকির হাসান

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা যখন সিলেট টেস্ট সামনে...

বিসিবি নির্বাচনে নিয়মের সংস্কার চান নান্নু

বদলে যাচ্ছে দেশের লাল বলের ক্রিকেট

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রিকেটে গত কয়েক বছরে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি এসেছে লাল বলের ক্রিকেটে। একসময় যেখানে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে ধীরগতির,...

হাতে চোট পেলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে গতির নতুন প্রতীক হয়ে উঠছেন নাহিদ রানা। কয়েক মাস আগেও যিনি ছিলেন সম্ভাবনার আলোচনায়, এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD