খুলনা টেস্টে রীতিমতো রান উৎসবে মাতল পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে বৃহস্পতিবার তাদের রান ৫ উইকেট হারিয়ে ৫৩৭ রান। দিনশেষে উইকেটে ছিলেন আসাদ শফিক (৫১) এবং সরফরাজ আহমেদ (৫১)। এদিন মোহাম্মদ হাফিজ তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবলসেঞ্চুরি। তিনি ৩৩২ বল খেলে করেন ২২৪ রান।
এর আগে প্রথম ইনিংসে ৩৩২ রানে তুলে অলআউট হয় বাংলাদেশ। ২০৫ রানে এগিয়ে আছে সফরকারীরা।
বৃহস্পতিবার ১ উইকেটে ২২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান।


