Monday, May 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হাফিজকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

November 11, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হাফিজকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এবারের বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলছে। দলটি এরইমধ্যে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেছে। তাই অনেকেই ধারণা করছিলেন বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। কিন্তু এই সফরে থাকছেন না কেবল অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তরুণ কাউকে সুযোগ দিতে তিনি নিজেই প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে অনুরোধ করেন, এই সফরে তাকে বিবেচনা না করতে।

সোমবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের মূল স্কোয়াডের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে রাখা হয়েছে বাংলাদেশ সফরের স্কোয়াডে। বাইরে থেকে যুক্ত করা হয়েছে ইফতিখার আহমেদকে। চার জনই পাকিস্তানের হয়ে খেলেছেন আগে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি সফরকারিরা টাইগারদের বিপক্ষে খেলবে দুইটি টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচও। ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। ২০ এবং ২২ নভেম্বর একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়। ৫ বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল।

পাকিস্তান টি-টোয়েন্টি দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিফ রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।

Previous Post

সেমিতে অস্ট্রেলিয়াকে পেল পাকিস্তান, ইংল্যান্ডকে নিউজিল্যান্ড

Next Post

বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

7
নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

4
সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

7
Next Post
বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

by cricbdadmin
0
7

আসছে জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি হবে সীমিত ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

by cricbdadmin
0
4

চেহারায় খুব বেশি আগ্রাসনের ছাপ নেই, শরীরী ভাষাতেও দেখা যায় না প্রচলিত ফাস্ট বোলারদের মতো তেজী ভাব। শান্ত স্বভাব, নরম...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড...

সিলেটে বাংলাদেশের দাপট

সিলেটে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। সকালে তাসকিন আহমেদ ও মেহেদী...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচন ৭ জুন, জমা পড়ল ১৮৪ কাউন্সিলরশিপ

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD