অস্ট্রেলিয়ান ক্রিকেট দল সফর স্থগিত করাতে কিছুটা উপকারই হল সাকিব আল হাসানের। এ সুযোগে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে চলে গেলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। এর আগে ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়েছেন সাকিব।
চলে গেছেন, যুক্তরাস্ট্রে, স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে। পৌঁছেই সোমবার ফেসবুক আর টুইটারে খবরটা দিলেন সাকিব। একসঙ্গে সেলফি তুলে পোস্ট করলেন নিজের টাইমলাইনে। ছবি পােস্টের ঘন্টা পাঁচের মধ্যে পড়েছে ২ লাখ ৪৪ হাজার লাইক আর চার হাজার কমেন্টস!
সবকিছু ঠিক থাকলে আসছে নভেম্বরে প্রথমবারের মতো বাবা হবেন সাকিব। সন্তানের মুখ দেখেই ফিরে আসবেন বাংলাদেশে। খেলবেন ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে।



