Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সোনার পদক জিতল সালমার দল

March 12, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সোনার পদক জিতল সালমার দল
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এবারই প্রথম বাংলাদেশ গেমসে যুক্ত হয়েছে মেয়েদের ক্রিকেট। নবম আসরে নারীদের ক্রিকেট বিভাগে শুরুতেই চমক বাংলাদেশ নীল দলের। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি। শুক্রবার সিলেটে বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে সোনার পদক জিতেছেন সালমা খাতুন, জাহানারা আলমরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী ক্রিকেটের স্বর্ণের লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ নীল দল ও সবুজ দল। যেখানে সবুজ দলকে অনায়াসেই হারাল নীল দল। ম্যাচে তাদের জয়ের পথ করে দিয়েছেন জাহানারা আলম ও মুমতা হেনা।

জিততে মাত্র ৭৩ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভাল ছিল না। চটজলদি ফেরেন মুর্শিদা খাতুন। ১৫ বলে করেন ৯ রান। তারপরই ফারজানা হককে নিয়ে জুটি গড়েন ওপেনার শামীমা সুলতানা। ৩০ রানে ফেরেন। ৫৫ বলে ৩১ রান করে আউট শামীমা। তারপর দলকে জিতিয়ে ফেরেন ফারজানা ও ইসমা তানজিম। মাত্র ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে সালমার দল।

২৮ রানে ফারজানা ও তানজিম অপরাজিত ১ রানে। সবুজ দলের হয়ে একটি করে উইকেট নেন খাদিজা তুল কোবরা ও রুমানা।

তার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নীল দল হতাশই করেছে। ১৫ বলে ৮ রান করেন অধিনায়ক শারমিন। ৩১ বলে ১২ রান সানজিদাকে ফেরান সালমা। রুমানা ১৪ রান করে আউট। ২ চারে ৩৯ বলে দলের সর্বোচ্চ ১৮ রান করেন রিতু। অন্যরা শুধু আসা-যাওয়াতে ছিলেন ব্যস্ত। নীল দলের হয়ে তিনটি করে উইকেট নেন জাহানারা ও মুমতাহেনা। দুটি উইকেট সালমার।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ সবুজ দল: ৭২/১০ (ওভার ৩৬); (রিতু ১৮, রুমানা ১৪, সানজিদা ১২, জাহানারা ৩/১৫, মুমতাহেনা ৩/১৫, সালমা ২/৯, রাবেয়া ১/১০)
বাংলাদেশ নীল দল: ৭৪/২ (ওভার ১৮.২); (শামীমা ৩১, ফারজানা ২৮*, রুমানা ১/৮)।
ফল: বাংলাদেশ নীল দল ৮ উইকেটে জয়ী

Previous Post

বাংলাদেশকে হারানো সেই ব্র্যাথওয়েট এবার অধিনায়ক

Next Post

মিতালি রাজের দশ হাজার

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
মিতালি রাজের দশ হাজার

মিতালি রাজের দশ হাজার

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD