Friday, June 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেরা ক্রিকেটারের জন্য চেরি গাড়ি ঘোষণা বিসিবির

May 12, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকেটারদের উৎসাহ দিতে সাম্প্রতিক সময়ে বাড়তি পুরস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটি। নিউজিল্যান্ড সিরিজ ও চলমান পাকিস্তান সিরিজে ক্রিকেটারদের জন্য বাইক উপহারের ব্যবস্থা করা হয়েছিল। এবার সেই উদ্যোগ আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে বিসিবি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটারের জন্য রাখা হয়েছে বিলাসবহুল চেরি গাড়ি।

মঙ্গলবার মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে যিনি সেরা বাংলাদেশি ক্রিকেটার হবেন, তাকে এই গাড়ি উপহার দেওয়া হবে।

তামিম বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।’

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে বড় ব্র্যান্ডের সম্পৃক্ততাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি। আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।’

স্পন্সরদের আগ্রহ বাড়ার কৃতিত্ব ব্যক্তিগতভাবে নিতে চান না তামিম। তিনি মনে করেন, এটি মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। তামিম বলেন, ‘আমার জন্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা জড়িত হচ্ছেন। আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের মধ্যে পড়ে স্পন্সরের কাছে যাওয়া। যখন এটা করেছি, তারা আমাকে ঐ সম্মান করেছেন। এটা পুরোটাই বিসিবিকে। বোর্ড সবচেয়ে বড় জিনিস, এরপর ইন্ডিভিজ্যুয়াল।’

আগামী ৯ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ১১ ও ১৪ জুন হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন চট্টগ্রামে। সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন।

Previous Post

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ

Next Post

শান্তর সাহসী ঘোষণায় জমে উঠেছে ঢাকা টেস্ট

Related Posts

বিশ্বকাপে বাংলাদেশের আরেক হতাশা, সেমির সমীকরণ এখন কঠিন
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে বাংলাদেশের আরেক হতাশা, সেমির সমীকরণ এখন কঠিন

6
পাকিস্তান সিরিজের আগে বিশ্রামে বাংলাদেশ দল
বিশেষ প্রতিবেদন

লিটনের প্রত্যাবর্তনে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

5
ক্যাম্পবেলের ঝলক, তবে ম্যাচে ফিরল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ক্যাম্পবেলের ঝলক, তবে ম্যাচে ফিরল বাংলাদেশ

7
Next Post
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

শান্তর সাহসী ঘোষণায় জমে উঠেছে ঢাকা টেস্ট

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে বাংলাদেশের আরেক হতাশা, সেমির সমীকরণ এখন কঠিন

বিশ্বকাপে বাংলাদেশের আরেক হতাশা, সেমির সমীকরণ এখন কঠিন

by cricbdadmin
0
6

ক্যাচ মিস তো ম্যাচ মিস—ক্রিকেটের বহুল প্রচলিত এই প্রবাদ যেন বাস্তবে রূপ নিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার...

পাকিস্তান সিরিজের আগে বিশ্রামে বাংলাদেশ দল

লিটনের প্রত্যাবর্তনে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে...

ক্যাম্পবেলের ঝলক, তবে ম্যাচে ফিরল বাংলাদেশ

ক্যাম্পবেলের ঝলক, তবে ম্যাচে ফিরল বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেটে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ম্যাথু ক্যাম্পবেল। সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক অ্যালেস্টার ক্যাম্পবেলের ছেলে শতক...

বিশ্বকাপজয়ী যুবাদের কারিগর স্টনিয়ারের বাংলাদেশ অধ্যায়ের ইতি

বিশ্বকাপজয়ী যুবাদের কারিগর স্টনিয়ারের বাংলাদেশ অধ্যায়ের ইতি

by cricbdadmin
0
7

২০২০ সালের সেই ঐতিহাসিক দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির...

আইসিসির সেরার দৌড়ে সোবহানা

সেমির স্বপ্ন বাঁচিয়ে ভারতের সামনে বাংলাদেশ, আত্মবিশ্বাসী মোস্তারি

by cricbdadmin
0
9

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও নিজেদের স্বপ্নের পথেই এগিয়ে চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে তিন ম্যাচে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD