Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেরা অর্জনের স্মৃতি নিয়ে ফিরলেন ক্রিকেটাররা

June 17, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
১২ বছর পর সেই রূপকথা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ইতিহাস গড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা শেষে শনিবার দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে প্রাপ্তির সঙ্গে আক্ষেপও আছে।গ্রুপ পর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে দল উঠে গিয়েছিল সেমিফাইনালে। কিন্তু এরপরই স্বপ্ন যাত্রা শেষ। ভারতের কাছে ৯ উইকেটে হার। যদিও বলা হচ্ছে এটি বাংলাদেশের সেরা অর্জন। শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃপ্তি ছিল মাশরাফি বিন মর্তুজার কথা। একইসঙ্গে ছিল আক্ষেপও।

বার্মিংহাম থেকে ১৮ ঘণ্টার বিমান ভ্রমণের ক্লান্তি মুছে মাশরাফি বললেন, ‘বিশ্বকাপ তো বিশ্বকাপই। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার কথা যদি বলেন তবে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই কঠিন। এখানে গ্রুপ পর্ব পেরুনোতেই থাকে অনেক জটিল অঙ্ক। আমরা ছিলাম গ্রুপ অব ডেথে।তারপরও নিজ যোগ্যতা বলে সেমিফাইনাল খেলেছি। দুই বছর আগের (২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল) অর্জনের চেয়ে এবারের সাফল্যকে আমি এগিয়ে রাখব।’
বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘সেমিফাইনালে খেলাটা অনেক বড় ব্যাপার। এজন্য অবশ্যই ভালো লাগছে। তবে খারাপ লাগাও আছে। একটা ভালো সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি। কিন্তু হতাশ হলে চলবে না, সামনে আরও বড় টুর্নামেন্ট বা সিরিজ আছে।’

মাশরাফির বিশ্বাস তরুনদের নিয়ে। বলেন, ‘তরুণদের জন্য এতো বড় টুর্নামেন্ট সহজ নয়। তারা নিজেরাও জানে যে তাদের আরো উন্নতি করতে হবে। হয়তো ওদের কাছে যেমনটা প্রত্যাশা করা হয়েছিল তেমনটা করতে পারেনি। ওদের ভালো ভবিষ্যৎ আছে।২০১৯ বিশ্বকাপে তারা আরও দায়িত্ব নিয়ে খেলতে পারবে। তখন ওরা আরো বেশি পরিণত হবে। এখন তাদের শেখার আর উন্নতির সময়।’

দলের সবাই একসঙ্গে ফিরেননি। পরিবার নিয়ে ইংল্যান্ড যাওয়া মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস আরো কিছুদিন ঘুরে বেড়াবেন।

এদিকে প্রায় দুই মাসের লম্বা সফর শেষে টাইগারদের সামনে আপাতত লম্বা ছুটি। ৪ সপ্তাহ পরিবারের সঙ্গে সময় কাটানোর পর ফের ব্যস্ততা শুরু হবে মাশরাফি-মুস্তাফিজদের। আগস্টে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। সেই লড়াইয়ে মন দেবেন সবাই।

Previous Post

কাউন্টি ক্লাব এসেক্সে তামিম!

Next Post

ট্রফি কার, ভারত নাকি পাকিস্তানের?

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post

ট্রফি কার, ভারত নাকি পাকিস্তানের?

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD