Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ

July 12, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সবকিছু ঠিক থাকলে এ মাসেই শ্রীলঙ্কা সফরে যেত বাংলাদেশ। কিন্তু করোনার প্রকোপে এ সফরটি দুই বোর্ডের সম্মতিতে গেল জুনেই স্থগিত হয়ে যায়। তবে নতুন করে এ সফরে যাওয়ার সম্ভবনা ফের উঁকি দিয়েছে টাইগার শিবিরে।

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের একের পর এক সিরিজ স্থগিত হয়েছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের ফিরতে আরও সময় নিতে হচ্ছে। সর্বশেষ এশিয়া কাপও স্থগিত হয়েছে। ফলে ক্রিকেটে ফেরাটা টাইগারদের জন্য আরও কঠিন হয়ে গেল। তবে আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখন আসবে না। এই সফরের ব্যাপারে প্রাথমিক ভাবে দুই বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে, ‘এটা নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাথে আমাদের কথা হচ্ছে, তবে সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

এদিকে টাইগাররা যদি শ্রীলঙ্কা সফরে যায়, তবে তার আগেই সেপ্টেম্বরেই হাই-পারফরম্যান্স (এইচপি) দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে। বিসিবির এক পরিচালক এইচপি দলের এই সফরে কথা আগেই জানিয়েছিলেন।

এরআগে এসএলসি বলেছিল, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট এই বিষয়ে একমত হয়েছে যে, পূর্বনির্ধারিত সূচি অনুসারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর আগামী জুলাইতে অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া সিরিজটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে মাঠে গড়াবে।’

অনির্দিষ্টকালের জন্য সিরিজ পিছিয়ে দেওয়ার ব্যাখ্যায় তারা জানিয়েছিল, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে অবহিত করেছে যে, উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ায় তাদের খেলোয়াড়দের পক্ষে আন্তর্জাতিক সিরিজে অংশ নেওয়া সম্ভব না। মূল কারণটি হলো, কোভিড-১৯ মহামারির কারণে তাদের খেলোয়াড়রা প্রস্তুতি নিতে পারেনি।’

শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। এই ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Previous Post

করোনার ছুটিতে…

Next Post

আসছে রকিবুল হাসানের বায়োপিক

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
আসছে রকিবুল হাসানের বায়োপিক

আসছে রকিবুল হাসানের বায়োপিক

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD