ক্যারিয়ারের এক দুঃসময়ে দাঁড়িয়ে তিনি। .ব্যাট হাতে সাফল্য পেলেও তার অধিনায়কত্ব ছিল আঁতশী কাঁচের নীচে। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে টেস্টের নেতৃত্ব থেকে সরিয়েই দেয়। তবে এমন একটা সময় মন ভাল করে দেয়া খবর পেলেন মুশফিকুর রহীম। সন্তানের বাবা হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোলজুড়ে আসবে সন্তান।
এখন মেডিক্যাল চেক আপের জন্য থাইল্যান্ডে রয়েছেন এই দম্পতি। সেখান থেকেই ভেসে এসেছে এই সুখবর। যদিও তার পরিবারের পক্ষ থেকে এনিয়ে এখনো কিছু বলা হয়নি। তবে কাছের বন্ধুরা খবরটি নিশ্চিত করেছেন।
২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান হয়। এর প্রায় এক বছর পর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর এই জুটি বিয়ে করেন। গায়ে হলুদ অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর ও বিবাহোত্তর সংবর্ধনা হয় ২৭ সেপ্টেম্বর। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে অনার্স শেষ করেছেন জান্নাতুল কিফায়াত মন্ডি।










Discussion about this post