Tuesday, June 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিলেট টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

May 12, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। ভেন্যু পরিবর্তনের যে আলোচনা চলছিল, সেটিও আর বাস্তবায়িত হচ্ছে না-নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটেই। ঢাকাঢ ১০৪ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে শুরু থেকেই ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল মূলত আবহাওয়ার কারণে। সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস থাকায় ভেন্যু পরিবর্তন করে ঢাকার মিরপুরে ম্যাচ সরিয়ে আনার কথাও শোনা যাচ্ছিল। বিশেষ করে সিলেটের ড্রেনেজ ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় অল্প বৃষ্টিতেই মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ার শঙ্কা থাকে। তবুও শেষ পর্যন্ত বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ম্যাচ সিলেটেই হবে।

আবহাওয়ার পূর্বাভাসও এই উদ্বেগকে আরও বাড়িয়েছে। টেস্টের প্রথম দুই দিন বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, প্রায় ৯৬ শতাংশ পর্যন্ত। এরপরও পরের দিনগুলোতে বৃষ্টির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে থেকে যাচ্ছে। তবু নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এই সিরিজটি ২০২৫–২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমান চক্রে পাকিস্তান তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে, যেখানে তারা পয়েন্ট টেবিলের শীর্ষের দিকেই অবস্থান করছে। অন্যদিকে বাংলাদেশ এখনো সংগ্রাম করছে, তাদের অবস্থান তালিকার নিচের দিকে।

বাংলাদেশ দল অপরিবর্তিত থাকায় অভিষেকের অপেক্ষায় থাকা দুই তরুণ ক্রিকেটারকে ঘিরে আগ্রহও বাড়ছে। তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান এখনো টেস্টে সুযোগ পাননি, তবে দলে জায়গা ধরে রাখায় তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দলে ব্যাটিং বিভাগে আছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং লিটন দাস। উইকেটকিপিংয়ের দায়িত্বও থাকছে লিটন দাসের ওপর।

স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং ইবাদত হোসেন চৌধুরী।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, অমিত হাসান।

Previous Post

নাহিদ ঝড়ে উড়ে গেল পাকিস্তান, দাপুটে জয় বাংলাদেশের

Next Post

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

Related Posts

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

5
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
Next Post
নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD