Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিলেট টেস্টেই জন্মদিনের উপহার চান কোচ সিমন্স

April 18, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল সিমন্স গতকাল বৃহস্পতিবার পূর্ণ করেছেন ৬২ বছর। তবে জন্মদিনে উপহারের প্যাকেট নয়, তিনি চাচ্ছেন মাঠের জয়। সাংবাদিকদের সামনে হাসতে হাসতে বললেন, ‘আমি এখন আর জন্মদিনের উপহার চাওয়ার পর্যায়ে নেই। তবে যদি খেলোয়াড়রা কিছু দিতেই চায়, তাহলে প্রথম টেস্টটা জিতলেই চলবে। আমার এটুকুতেই হবে।’

সিলেটে রোববার শুরু হচ্ছে বাংলাদেশ–জিম্বাবুয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। দীর্ঘ প্রস্তুতির পর এটিই হবে সিমন্সের অধীনে প্রথম টেস্ট সিরিজ। ঘরের মাঠ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে—সব মিলিয়ে বাংলাদেশই ফেভারিট। তবে জয়ের চেয়ে ‘ধাপে ধাপে এগোনোতেই’ বিশ্বাস রাখছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার।

সিমন্স বললেন, ‘আমি হোয়াইটওয়াশের কথা ভাবছি না। প্রথমেই সিলেট টেস্ট নিয়ে ভাবছি। এটি জিতলে তারপর চট্টগ্রাম নিয়ে চিন্তা করব। একেকটা দিন, একেকটা ধাপ-এভাবেই এগোতে চাই।’

সাম্প্রতিক সময়ে লম্বা কোনো টেস্ট সিরিজ খেলা হয়নি বাংলাদেশের। সর্বশেষ খেলা হয়েছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর সবাই ব্যস্ত ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে ১৪ এপ্রিল, আর সেখানেই মূলত প্রস্তুতি সম্পন্ন করেছেন সাকিব-লিটনরা।

তবে ক্যাম্পের ফলাফল নিয়ে সন্তুষ্ট কোচ সিমন্স, বললেন, ‘প্রস্তুতি দারুণ হয়েছে। সিলেটের ফ্যাসিলিটিজ অসাধারণ। হোটেলও কাছাকাছি। যা দরকার ছিল, সবই করতে পেরেছি।’

২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয়টি হবে ২৮ এপ্রিল চট্টগ্রামে। তবে সিমন্স আপাতত তাকিয়ে আছেন কেবল রোববারের ম্যাচটির দিকেই।

Previous Post

৫০ টাকায় আন্তর্জাতিক টেস্ট ম্যাচ দেখার সুযোগ!

Next Post

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

3
Next Post
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

Discussion about this post

সর্বশেষ..

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

তামিমের কণ্ঠে সংস্কারের সুর, ‘কমিটি টিম’ বিতর্কে ইতি?

by cricbdadmin
0
10

ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে জবাব দেওয়াই ছিল তার পরিচয়। এখন সেই মানুষটিই বোর্ডরুমে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন ব্যবস্থার ভেতরের অসাম্য...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD