Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

April 5, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
চোখের জলে বিদায় তামিমের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে ১ এপ্রিল, সোমবার তিনি ঢাকা ছাড়বেন সিঙ্গাপুরের উদ্দেশে। সেখানে ৭ এপ্রিল এক অভিজ্ঞ হৃদ্‌রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন এবং করাবেন পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষা।

এর আগে ২৪ মার্চ সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তামিম ভর্তি হন সাভারের কেপিজে হাসপাতালে। এনজিওগ্রামের মাধ্যমে ধরা পড়ে তার হার্টে ব্লক রয়েছে। দ্রুতই তার হার্টে একটি স্টেন্ট বসানো হয়। এরপর তাকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে, যেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বাসায় ফেরেন।

বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে আছেন। শুরুতে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে সিঙ্গাপুর। ইতোমধ্যে তার ভিসা ও বিমানের টিকিট নিশ্চিত করা হয়েছে।

তামিমের চিকিৎসার তত্ত্বাবধানে থাকা এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর আমাদের কার্ডিয়াক টিম ও ফিজিওরা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন।’ তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘তামিম এখন আশঙ্কামুক্ত। তিনি বাড়িতে আছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। তবে পূর্ণ বিশ্রামেই রয়েছেন।’

Previous Post

মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ

Next Post

ঈদের ছুটি শেষে মাঠে ডিপিএল

Related Posts

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

2
নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

15
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

10
Next Post
ইয়াসিরের সেঞ্চুরিতে ধানমন্ডির রান পাহাড়, রূপগঞ্জের সামনে কঠিন চ্যালেঞ্জ

ঈদের ছুটি শেষে মাঠে ডিপিএল

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আজ শুরুতেই ধাক্কা খেলেও পরে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। দুই ওপেনার দ্রুত বিদায় নেওয়ার পর হাল...

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
15

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
10

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD