Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিব-মুস্তাফিজকে নিয়ে ভাবছেন না মুমিনুল

April 14, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব-মুস্তাফিজকে নিয়ে ভাবছেন না মুমিনুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফের সাকিব আল হাসানকে ছাড়া ভাবতে হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে তিনি খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। নেই মুস্তাফিজুর রহমানও। তিনিও খেলছেন ভারতীয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে। তবে তাদের ছাড়া খেলতে গেলেও দুশ্চিন্তায় নেই মুমিনুল হক। এসব নিয়ে ভাবছেন না টেস্ট দলের অধিনায়ক। বাকি যারা দলে আছেন তাদের ওপরই আস্থা রাখছেন মুমিনুল।

মিরপুরে রোববার এক সংবাদ সম্মেলনে মুমিনুল জানিয়ে দিলেন, ‘দেখুন, আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনো প্রভাব পড়ে। আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোন কিছু না।’

মুমিনুল হক অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরই নিষেধাজ্ঞার কারণে ভারত সফরে ছিলেন না সাকিব। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব পান। কিন্তু এরপরই ইনজুরিতে ছিটকে যান জাতীয় দল থেকে। তাকে ছাড়া আরেকটি মিশন। সোমবার শ্রীলঙ্কার পথে দেশ ছাড়বে দল।

অধিনায়ক মুমিনুল বলেন, ‘ফলাফল যদি ভালো হয় তাহলে আমি বলতে পারব। আপনি যেটা বলেছেন যে সাকিব ভাই নেই, হয়তো এমনো সিরিজ হতে পারে যেখানে ২-৩ জন সিনিয়র ক্রিকেটার থাকবে না। এর মধ্যে যারা খেলবে তাদের জন্য আমি বারবারই কথাটা বলে আসছি, তাদের জন্য ভালো একটা সুযোগ। তাই এই সময়ে যারা খেলবে এটা তো তাদের জন্য ভালো সুযোগ। আমাদের মনে হয় এভাবেই প্রস্তুতি নেয়াটা উত্তম।’

দলে যারা আছেন তাদের ওপরই আস্থা রাখতে চান মুমিনুল। জানিয়ে রাখলেন, ‘আপনি যখন একজন জুনিয়র নিয়ে খেলবেন সে সব সময়ই আশা করবে একটা ভালো কিছু করার জন্য। দেশের জন্য অবদান রাখার জন্য। ওই অবদানটা রাখার জন্যই সে খেলে। আমার কাছে মনে হয় সে সময় তাকে সমর্থন দেয়া উচিত। আমার কাছে মনে হয় তরুণরা পুরোপুরি প্রস্তুত কিন্তু মাঝে মধ্যে ব্যর্থ হয়। সে সময় ওদের সমর্থন দেয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

১২ তারিখ শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিনদিনের রুম কোয়ারেন্টাইন মুমিনুল হকদের। তারপরই শুরু মাঠের অনুশীলন। প্রস্তুতি ম্যাচ ১৭ থেকে ১৮ এপ্রিল। সফরের দুটি টেস্ট ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD