Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিব-তামিমকে ছাড়াই লড়তে প্রস্তুত বাংলাদেশ

October 5, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মুশফিক ইনজুরিতে, কিপিং করছেন শামসুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দলের দুই সেরা তারকাকে ছাড়াই ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়তে হচ্ছে বাংলাদেশকে। সাকিব আল হাসানের পর ছিটকে গেছেন তামিম ইকবালও। তবে তাদের ছাড়াই প্রোটিয়াদের সঙ্গে লড়তে প্রস্তুত টাইগাররা। মুশফিকুর রহীম জানিয়ে রাখলেন এই দুই তারকাকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করেছিল দল।

২০১৩ সালে সাকিব অঅর তামিমকে ছাড়া প্রথম খেলতে নেমেছিল বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরু হবে। তার আগের মুশফিক বললেন, ‘আমাদের জন্য একটা ভালো সুযোগ এখানে ভালো কিছু করার। আমি যদি ভুল না করে থাকি, এই দুই জনকে ছাড়া আমরা সম্ভবত শেষ টেস্ট খেলেছিলাম গলে। সেই টেস্ট আমরা ড্র করেছিলাম। সেটাও কিন্তু আমাদের জন্য অত সহজ ছিল না। ওই সময়ে শ্রীলঙ্কা দলে যে ক্রিকেটাররা ছিলেন তারা এখনকার ক্রিকেটারদের চেয়ে অনেক ভালো ছিলেন।’

অবশ্য সেই ম্যাচে মুশফিকের ব্যাট হেসে উঠেছিল। বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছিলেন তিনি। তারপর ১ম ইনিংসে ৬৩৮ রানের বড় সংগ্রহের ওপর ভর দিয়ে ম্যাচ ড্র করে টাইগাররা। সাকিব-তামিমকে ছাড়াই সেই ম্যাচে খেলে দল। মুশফিক বললেন, ‘যখন আপনার সেরা দুই খেলোয়াড় থাকবে না, তখন আমি বলবো এটা অনেক বড় একটা ধাক্কা। ওদের খুব দরকার ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথম টেস্ট আমরা খুব বাজেভাবে হারের পর আরো বেশি প্রয়োজন ছিল তাদের।’

স্বস্তির খবর সৌম্য সরকার চোট থেকে সেরে উঠেছেন। শুক্রবার থেকে শুরু হওয়া টেস্টে সূচনায় ইমরুল কায়েসের সঙ্গে জুটি বাধবেন তিনি। দুই দলের মধ্যকার টেস্ট ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও জিটিভি।

Related Posts

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD