Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিব ‘একের ভেতর দুই’

February 3, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব ‘একের ভেতর দুই’
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এবার দেশের মাঠে মিশন। বুধবার শুরু চট্টগ্রাম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার আগে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুখোমুখি হলেন মমিনুল হক। জানালেন তার লক্ষ্যের কথা। উঠে আসল সাকিব আল হাসানের প্রত্যাবর্তন প্রসঙ্গও। তার সেই বার্তার চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-

এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কতখানি চ্যালেঞ্জ মনে হচ্ছে…

এক বছর পর ক্রিকেটে ফেরা এটা সত্যি। আমার কাছে মনে হয় এক বছর পর যেহেতু ফিরছি নতুন করে আরেকটা সুযোগ এসেছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার। এটাকে সুযোগ হিসেবেই দেখছি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু চ্যালেঞ্জ তো থাকেই। ওটার চাইতে আমি যে জিনিসটা ভাবছি, আমরা দল হিসেবে ভালো পারফর্ম করার, নতুন করে শুরু করার সুযগ পাচ্ছি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভাল করতে পারছে না বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানো পালা?

দেখুন, ওরকম কোনো মন্ত্র নেই। মন্ত্র হলে জাদুমন্ত্র হতে হবে! আসলে এরকম কোনো মন্ত্র নেই। আগে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আর মনে রাখতে চাই না। অতীত তো অতীতই। আগে যেটা বললাম করোনার পর আমরা নতুন করে শুরু করার চেষ্টা করছি। নতুন করে শুরু করবো এটাই।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হার ভুলে যেতে চান?

গতকাল আপনি যা করেছেন, তা ভালো হোক বা খারাপ হোক মনে রাখার দরকার নেই। এটা মনে রেখে আপনি কিছু পাবেনও না। আমিও একইভাবে ভাবছি। হয়ত উত্তরটা বুঝতে পেরেছেন। আফগানিস্তানের সাথে কী হয়েছিল মনে রাখতে চাই না। কালকের ম্যাচেই মনোযোগ রাখতে চাচ্ছি।

অধিনায়ক হিসেবে প্রথমবার পূর্ণ শক্তির দল পেলেন। বাংলাদেশ কি ফেভারিট?

অবশ্যই। ঘরের মাঠে সবসময় স্বাগতিকরা ফেভারিট থাকে। তার মানে এই নয় ওয়েস্ট ইন্ডিজকে দুর্বল হিসেবে দেখছি। আমরা আমাদের দিকেই মনোযোগ রাখছি বেশি। আমরা মাদের সেরাটা খেলার চেষ্টা করবো।

ওয়ানডের চেয়ে তাদের টেস্ট দল চ্যালেঞ্জিং?

আপনি যদি টিম হিসেবে চিন্তা করেন , আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো একটা দলকেই যদি খেলিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং। অনূর্ধ্ব-১৯ দলেরও সবাই যদি জাতীয় দলে খেলে, সেটাও চ্যালেঞ্জিং। এখানে চাপ থাকে প্রত্যাশা থাকে। তাই চ্যালেঞ্জ হিসেবেই দেখি। দল ভালো বা খারাপ এসব চিন্তা করি না।

সাকিব আল হাসান ইনজুরি কাটিয়ে থাকবেন তো একাদশে?

অবশ্যই যদিও প্রশ্ন অনেক দেরিতে করে ফেলেছেন আপনি। আমার কাছে মনে হয় উনি একের ভেতর দুই। উনি থাকলে টিম কম্বিনেশন ভালো হয়। ব্যাটিং বলুন বোলিং বলুন, দল সাজানো অধিনায়কের জন্য সহজ হয়। তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য ভালো একটা সুযোগ। আমি তো আশা করি খেলবে।

একাদশে স্পিন-পেস কোনটার আধিক্য থাকবে?

উইকেটের কন্ডিশন বুঝে ওভাবেই দল সাজানো হয়। কন্ডিশন বুঝে, উইকেট বুঝে তখন ওভাবে ব্যবস্থা নেওয়া হয়।

Previous Post

মুমিনুল হতে চান আক্রমণাত্মক অধিনায়ক

Next Post

বাংলাদেশ ৪ : ওয়েস্ট ইন্ডিজ ১০

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
হোল্ডার-পোলার্ডদের ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ

বাংলাদেশ ৪ : ওয়েস্ট ইন্ডিজ ১০

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD