Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের ফোন নম্বর জুয়াড়িকে দিয়েছিলেন স্ট্রিক!

April 19, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের ফোন নম্বর জুয়াড়িকে দিয়েছিলেন স্ট্রিক!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তার প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারো। ক্রিকেটার হিসেবে ছিলেন সময়ের সেরাদের একজন। এরপর কোচ হিসেবেও সফল। কিন্তু প্রমাণিত হলো মানুষ হিসেবে সততার পথে হাঁটতে পারেন নি হিথ স্ট্রিক। এ কারণেই আইসিসি দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভেঙে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের একসময়কার এই বোলিং কোচ।

তার এই শাস্তিটা অবধারিতই ছিল। কারণ একাধিক অন্যায় করেছেন তিনি। বলা হচ্ছে তার কারণেই ফেঁসেছেন সাকিব আল হাসান। ২০১৯ সালের ২৮ অক্টোবর সাকিব আল হাসানের ঘটনার পেছনে দায়ী করা হচ্ছে তাকে। দীপক আগারওয়াল নামে এক জুয়াড়ির সঙ্গে যোগাযোগ করায় সাকিবকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

তখনই জানা যায়- ২০১৭ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময়ে সাকিবের পরিচিত একজনের থেকে তার হোয়াটসঅ্যাপ নম্বর নেন জুয়াড়ি আগারওয়াল। সেই অজ্ঞাত ব্যক্তির থেকে আরও কিছু খেলোয়াড়ের নম্বর জোগাড় করেন এ ভারতীয় জুয়াড়ি। সাকিবের কাছে থেকে বাংলাদেশ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তথ্য চান আলোচিত জুয়াড়ি আগারওয়াল। সেই তথ্য গোপন করায় শাস্তি পান সাকিব।

স্ট্রিকের পূর্ণাঙ্গ রায়ে দেখা গেল- ২০১৭ সালের বিপিএলের আগে এক জুয়াড়ি স্ট্রিকের কাছে বিপিএলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নম্বর চান। তিন জন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগের পথ তৈরি করে দেন স্ট্রিক। তাদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক। সেই তিন খেলোয়াড়ের মধ্যে দুজনকে অজ্ঞাতনামা সেই জুয়াড়ির সঙ্গে কাজ করতে উৎসাহও দেন স্ট্রিক।

২০১৮ সালের শুরুতে বাংলাদেশে হওয়া বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের সময় জিম্বাবুয়ের দলের সঙ্গে ছিলেন স্ট্রিক। তখন সেই জুয়াড়িকে গোপন তথ্য দেন। এর বিনিময়ে ৩৫ হাজার ডলার সমমূল্যের বিটকয়েন পান তিনি। তখনই সাকিবের কাছে আগারওয়াল জানতে চেয়েছিলেন, কোনো কাজ হবে কি না।

২০২০ সালের ২৯ এপ্রিল দুই বছরের জন্য দীপক আগারওয়ালকে নিষিদ্ধ করেছে আইসিসি। এ অবস্থায় আগারওয়াল ও স্ট্রিকের জবানবন্দি মিলে অনেকটা এটাই নিশ্চিত হওয়া গেল আগারওয়ালকে সাকিবের নম্বর দিয়েছিলেন হিথ স্ট্রিক।

যাইেহোক, শাস্তিটা অবশেষে পেলেন স্ট্রিক। ফিক্সিংয়ের জন্য সাবেক বাংলাদেশ বোলিং কোচকে আট বছরের জন্য সব ধরণের ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

Previous Post

ফের উইজডেনের সেরা বেন স্টোকস

Next Post

ছন্দে ফিরলেন মুস্তাফিজ, জিতল রাজস্থান

Related Posts

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

0
সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

9
Next Post
ছন্দে ফিরলেন মুস্তাফিজ, জিতল রাজস্থান

ছন্দে ফিরলেন মুস্তাফিজ, জিতল রাজস্থান

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

by cricbdadmin
0
0

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা সামলে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘ডু...

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
9

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD