Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাইফউদ্দিনের ফেরা নিয়ে সুখবর দিল রাজশাহী

November 30, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাইফউদ্দিনের ফেরা নিয়ে সুখবর দিল রাজশাহী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ধীরে ধীরে গোড়ালির চোট থেকে সেরে উঠছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ায় আছেন তিনি। সোমবার অবশ্য মিনিস্টার গ্রুপ রাজশাহীর অনুশীলনে ফিরেন। লম্বা সময় ধরে ব্যাটিং ও বোলিং করেন। যদিও বোলিং করার সময় কোনরকম ঝুঁকি নেননি সাইফউদ্দিন, ছোট রানআপে হাত ঘুরাতে দেখা গেছে তাকে। তবে ঠিক কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও জানাতে পারেনি টিম ম্যানেজমেন্ট।

এরআগে বঙ্গবন্ধু কাপের শুরুর আগেই দলীয় অনুশীলনে ফুটবল খেলার সময় ইঞ্জুরিতে পড়েন সাইফউদ্দিন। মাঠেই নিয়েছিলেন প্রাথমিক চিকিৎসা। তবে মাঠ ছাড়তে হয়েছিল ক্রাচে ভর দিয়ে। চোটের অবস্থা জানতে স্ক্যান করানোর কথা থাকলেও বায়ো বাবল ভাঙতে হবে বলে স্ক্যান করাননি, ছিলেন পর্যবেক্ষণে।

রাজশাহী দলের ফিজিও খাদেমুল ইসলাম শাওন জানিয়েছেন, অনেকটাই সেরে উঠেছেন সাইফউদ্দিন। তবে ঠিক কবে মাঠে ফিরতে পারবেন এই বিষয়ে নিশ্চিত নন তিনি। ম্যাচ খেলার আগে নিজেকে ফিট প্রমাণ করতে বিসিবির নিয়ম অনুযায়ী ‘রিটার্ন টু প্লে’ পরীক্ষা দিতে হবে সাইফউদ্দিনকে। এজন্যই দ্রুত অনুশীলন শুরু করেছেন তিনি।

সাইফউদ্দিনকে নিয়ে খালেমুল বলেন, ‘সাইফউদ্দিনের চোটের অগ্রগতি লক্ষণীয়। স্ক্যান না করলেও আমাদের প্রত্যাশা অনুযায়ী সে সেরে উঠছে। ইঞ্জুরির জায়গায় আর কোনো পরীক্ষা করানোর প্রয়োজন আছে বলে মনে করছি না। আজ তো টুকটাক অনুশীলন করেছে। তবে এখনই আমরা রানিং করতে দিচ্ছি না। আরেকটু দেখতে চাই। এখন সে বিসিবির নিয়ম অনুযায়ী মাঠে ফেরার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রিটার্ন টু প্লে তে পাশ করলে তার আর খেলতে অসুবিধা নাই।’

Related Posts

বিসিবির নতুন সভাপতি বুলবুল
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বুলবুল

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

0
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিবের নতুন ঠিকানা লন্ডন জায়ান্টস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD