Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

October 10, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অনায়াস জয় হাতছানি দিচ্ছিল দলকে। মনে হচ্ছিল দুর্দান্ত ভাবেই সিরিজে ফিরবে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু সেই ম্যাচটাই প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। ঠিক তাই, সহজ ম্যাচটা কঠিন করে জিতেছে সফরকারীরা। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ১ উইকেটের কষ্টার্জিত জয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল।

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল মোহাম্মদ মিঠুনদের। কারণ সামনে ছিল- সমীকরণ হারলেই সিরিজ শেষ।তেমনই দৃশ্যপটে কলম্বোতে বল হাতে আবু হায়দার, ইবাদত হোসেন ও সানজামুল ইসলামরা দারুণ করেন। তারা দলের লক্ষ্যমাত্রাটা নাগালের মধ্যেই রাখেন। এরপর নাটকীয়তা শেষে ম্যাচ জেতে বাংলাদেশ।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা ৯ উইকেটে ৫০ ওভারে করে ২২৬ রান। জবাবে দিতে নেমে ৯ উইকেট হারিয়ে একবারে শেষ বলে জিতে নেন মিঠুনের দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরেছে লাল-সবুজ প্রতিনিধিরা।

শেষ ওভারে জিততে বাংলাদেশের চাই ৯ রান। উইকেটে ছিলেন সানজামুল ইসলাম ও ইবাদত হোসেন। প্রথম দুই বলে তারা এক রান করে নেন। তৃতীয় বলে সানজামুল চার হাঁকিয়ে পথ দেখান। পরের বলে সানজামুল ১ রান নিয়ে প্রান্ত বদল করেন। পরের বলে ওয়াইড থেকে আসে ১। ২ বলে চাই ১ রান। কিন্তু পঞ্চম বলে কারুণারত্নের ক্যাচে হয়ে মেন্ডিসের শিকারে পরিণত হন ইবাদত। স্ট্রাইকে সানজামুল। শেষ বলে জয়ের জন্য ১ রান তুলে নেন তিনি।

জবাবে নেমে সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। অন্য প্রান্তে ঝড় তুলেন মোহাম্মদ নাঈম খেলছিলেন দাপটে। ৩৪ বলে ৪৪ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। নাজমুল হোসেন শান্ত ফের ব্যর্থ। ১ চারে ফিরেন ২১ রান করে। আফিফ ও নুরুল হাসান সোহানও তেমন কিছু করতে পারেন নি।

দলের ১৭৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সোহানের বিদায়ের পর ক্রিজে ফিরেন নাঈম। মিঠুনের সঙ্গে দলকে রাখেন সহজ জয়ের পথে। ৮৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫২ রান করে সাজঘরে ফেরেন মিঠুন। নাঈম ফের নেমে ঝড় তুলতে পারেন নি। সব মিলিয়ে ৫৯ বলে ৯ চারে ৬৮ রান করেন তিনি।

তারও আগে বল হাতে লঙ্কান ব্যাটিং লাইন আপের বড় পরীক্ষা নেন আবু হায়দার (২/৪২), ইবাদত হোসেন (২/৪৬) আর সানজামুল (২/৪৩)। ২২৬ রানের বেশি করতে পারেনি। দলটির হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন কামিন্দু মেন্ডিস। ৫২ রান তুলেন প্রিয়ামাল পেরেরা।

দুই দলের প্রথম যুব ওয়ানডে বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে। সিরিজ নির্ধারণী ম্যাচে শনিবার কলম্বোতই সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা ‘এ’ দল: ৫০ ওভারে ওভারে ২২৬/৯ (নিসানকা ১৫, উদারা ২৩, কামিন্দু ৬১, প্রিয়াঞ্জন ৭, পেরেরা ৫২, বান্দারা ১৮, রমেশ ২, জয়ারত্নে ৬, করুনারত্নে ২৫*, আমিলা ৩, ফার্নান্দো ১*; আবু জায়েদ ৮-০-৩৯-১ আবু হায়দার ১০-১-৪২-২, ইবাদত ১০-০-৪৬-২, সাইফ ১০-০-৩৯-১, সানজামুল ১০-০-৪৩-২, আফিফ ২-০-১৩-১)
বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভারে ২২৭/৯ (সাইফ ৫, নাঈম ৬৮, শান্ত ২১, মিঠুন ৫২, আফিফ ২৪, সোহান ২৫, আরিফুল ৭, সানজামুল ১১*, আবু হায়দার ২, ইবাদত ১, আবু জায়েদ ০*; জয়ারত্নে ৮-০-৪১-০, ফার্নান্দো ৬-০-৩৮-২, রমেশ ৯-০-৪০-৩, করুনারত্নে ৭-০-৩৫-২, আমিলা ১০-২-৩২-০, প্রিয়াঞ্জন ৭-০-২৯-২, কামিন্দু ৩-০-১০-০)
ফল: বাংলাদেশ ‘এ’ দল ১ উইকেটে জয়ী

Previous Post

নতুন উচ্চতায় মায়াঙ্ক আগারওয়াল

Next Post

ছুটি কাটিয়ে ফিরে তামিমের ব্যাটে ৩০

Related Posts

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

5
Next Post
ছুটি কাটিয়ে ফিরে তামিমের ব্যাটে ৩০

ছুটি কাটিয়ে ফিরে তামিমের ব্যাটে ৩০

Discussion about this post

সর্বশেষ..

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD