Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ছুটি কাটিয়ে ফিরে তামিমের ব্যাটে ৩০

October 10, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ছুটি কাটিয়ে ফিরে তামিমের ব্যাটে ৩০
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ইংল্যান্ড বিশ্বকাপে কথা বলেনি তার ব্যাট। এরপর শ্রীলঙ্কা সফরেও ব্যর্থ তামিম ইকবাল। শেষ পর্যন্ত সাকিব আল হাসানের পরামর্শ বিশ্রামে যান তিনি। সরিয়ে নেন দেশের মাঠে ত্রিদেশীয় সিরিজ থেকে। খেলেন নি আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও। সেই ছুটি শেষে আবারও মাঠের মাঠের লড়াই তামিম।

জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেছেন এই তারকা ওপেনার। চট্টগ্রাম বিভাগের হয়ে নামেন ব্যাট হাতে। শুরুটা আস্থার সঙ্গে করলেও খেলতে পারেনি দীর্ঘক্ষণ। বলতে গেলে বাজে শটে নিজের উইকেট বিলিয়ে সাজঘরের পথ ধরেন এ বাঁহাতি। ফেরাটা মনের মতো হয়নি তার।

২১তম জাতীয় লিগের খেলা বৃষ্টির কবলে পড়ে জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিনের খেলা। দ্বিতীয় স্তরের এক ম্যাচে বলই গড়ায়নি মাঠে। অন্য ম্যাচে প্রায় অর্ধেক দিনের খেলা ভেসে যায়। তাতে হতাশ করেছেন তামিম ও মুমিনুল হক। এদিন বোলিংয়ে ভাল করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম দিনের খেলা শেষে গতকাল ৩ উইকেটে ১৪৭ রান করেছে চট্টগ্রাম। পিনাক ঘোষ ৩০ ও তাসামুল হক ১৭ রানে ব্যাট করছেন।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। ঘাসের উইকেটে শুরুতে বেশ সুইং পেয়েছেন শহিদুল ইসলাম ও মেহরাব হোসেন। তবে তারা খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি তামিমকে।

খেলার প্রথম ওভারে শহিদুলের করা লেগ স্টাম্পে বল পেয়ে ফ্লিক করে চার হাঁকান তামিম। প্রথম ঘণ্টায় পরের সময়টুকু দেখে খেলেন এই বাঁহাতি এই ওপেনার। ১৪তম ওভারে মেহরাবকে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে চারে পরিণত করেন। পরে আরাফাত সানিকে স্লগ সুইপ করে তুলে নেন আরেকটি চার। ২৬ রান নিয়ে লাঞ্চে যান তিনি।

লাঞ্চের পরই ভুল করেন তামিম। মাহমুদউল্লাহ রিয়াদের স্পিনে প্রলুব্ধ হয়ে এ বাঁহাতি অফ স্পিনারের শর্ট বলে পুল করতে যান। কিন্তু ঠিকমতো টাইমিং হয়নি। যে কারণে সহজ ফিরতি ক্যাচ দেন তিনি। ফেরার আগে চট্টগ্রামের এ ওপেনার করেন ১০৫ বলে ৩০ রান।

১৮ ওভার বোলিং করে ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ। রাজশাহীতে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে বৃষ্টির কারণে প্রথম দিন মাঠে নামতে পারেনি বরিশাল ও সিলেট।

সংক্ষিপ্ত স্কোর-

চট্টগ্রাম ১ম ইনিংস: ৫১ ওভারে ১৪৭/৩ (তামিম ৩০, সাদিকুর ৫১, পিনাক ৩০*, মুমিনুল ১১, তাসামুল ১৭*; শহিদুল ১০-০-৩৭-০, মেহরাব ৭-২-২১-০, সৈকত ৪-১-১৮-০, মাহমুদউল্লাহ ১৮-৫-৪০-৩, সানি ১২-৪-২৫-০)

Previous Post

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

Next Post

শাহরুখের দলের বিদায়, ফাইনালে সাকিবের বার্বাডোজ

Related Posts

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

5
Next Post
শাহরুখের দলের বিদায়, ফাইনালে সাকিবের বার্বাডোজ

শাহরুখের দলের বিদায়, ফাইনালে সাকিবের বার্বাডোজ

Discussion about this post

সর্বশেষ..

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD