Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সভাপতির পছন্দের প্রার্থীকেই বেছে নিলেন বিসিবির পরিচালকরা!

September 28, 2014
in নিউজ, বিতর্ক, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সভাপতির পছন্দের প্রার্থীকেই বেছে নিলেন বিসিবির পরিচালকরা!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিসিবির সহ-সভাপতি পদে নির্বাচনের আগের রাত পর্যন্ত অনেক টেনশনে ছিলেন অন্যতম প্রার্থী মাহবুব আনাম। হঠাৎ এই পদের জন্য নির্বাচনে নেমে পড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তা নজিব আহমেদই তার টেনশন বাড়িয়ে দেন। নির্বাচনের আগের রাতে নজিব আহমেদ রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিসিবির পরিচালকদের নৈশভোজে আমন্ত্রণ জানান। তিনি এই দাওয়াতে সহ-সভাপতি পদে নির্বাচনে বিসিবির পরিচালকদের সমর্থন চান। তখন ঘাড় নেড়ে অনেক পরিচালকই তাকে নিশ্চয়তা দেন।
কিন্তু সব হিসেব বদলে গেল নির্বাচনের দিন। ১৬ সেপ্টেম্বর সন্ধায় এই পদে ভোট গননা শেষে দেখা গেল তিন প্রার্থীর মধ্যে নজিব আহমেদই সবচেয়ে কম ভোট পেয়েছেন। আর সবচেয়ে বেশি ২১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত। নিজের পক্ষে ১৭ ভোট পেয়ে আরেক সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজম নাসির। আর বেচারা নজিব আহমেদের বাক্সে পড়েছে মাত্র ৮ ভোট।
-অথচ নির্বাচনের আগের রাতে অনেকেই মাহবুব আনামের সম্ভাব্য হার প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন। কিন্তু নির্বাচনের দিন এসে হিসেবটা বদলে গেল।
-কেন? কিভাবে?
কারণ আর কিছু নয়। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই তার সমর্থনের হাত মাহবুব আনামের মাথায় বুলিয়ে দিলেন। আর তাতেই পাল্টে গেল ভোটের হিসেব। বোর্ড সভাপতি যখন প্রায় প্রকাশ্যে কোন প্রার্থীর পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তখন বাকি সভাসদ অন্য দিকে কিভাবে যায়? আর তাই বোর্ড সভাপতি এই সহ-সভাপতি পদে মাহবুব আনামের ওপর যখন নিজের সমর্থন তুলে ধরেন তখন বোর্ডের বাকিরা সেটাকে একপ্রকার নির্দেশ হিসেবেই মেনে নিলেন।
অন্তত ভোটের ফলাফল তাই জানাচ্ছে।
সহ-সভাপতি পদে বিসিবির ২৩ জন পরিচালক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানান-‘ কয়েকজন পরিচালক দেশের বাইরে থাকায় তারা ই-মেইল এবং এসএমএসের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’
বিসিবির আরেকটি সুত্র জানায়-সহ-সভাপতি পদে যাতে ভোটাভুটি না হয় সেজন্য সমঝোতার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু সেই সমঝোতা আর শেষমেষ হয়নি। তাই ভোটাভুটিতে যেতেই হয়। আর এই ভোটাভুটিতে বিসিবি সভাপতির পছন্দের দুই প্রার্থীকেই বেছে নিলেন পরিচালকরা।

Previous Post

টি-টুয়েন্টি অধিনায়ক আফ্রিদি

Next Post

এবার চার দিনেই হারল বাংলাদেশ

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

8
যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

3
মিরপুরে মুশফিক-লিটনের সেঞ্চুরি, বড় পুঁজির পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে লিটনের রেকর্ড

6
Next Post
এবার চার দিনেই হারল বাংলাদেশ

এবার চার দিনেই হারল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
7

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD