Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সতীর্থদের সাফল্যে উড়ছেন মাশরাফি

May 20, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শাস্তির মেয়াদ শেষ সাকিবের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এমন একটা জয়ের প্রতীক্ষাতেই ছিল বাংলাদেশ। ঠিক সেই দুর্দান্ত দাপট। ব্যাটে-বলে ছন্দ। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে ৮ উইকেটের অনায়াস জয়। প্রতিপক্ষকে ১৮১ রানে অলআউটের পর ১৩৭ বল বাকি রেখে ৮ উইকেটের জয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাসটা তো আকাশ ছুঁবেই!

এমন জয়ে দারুণ খুশি মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক শুক্রবারের জয়ের পর বলছিলেন, ‘আমি অবশ্যই খুব খুশি। জিতলে সবসময়ই ভালো লাগে। এই ম্যাচে ছেলেরা যেভাবে খেলেছে, সেটিই আমাদের কাছে বেশি তৃপ্তিদায়ক।’

বল হাতে সেই মুস্তাফিজুর রহমান যেন ফিরে পান সেই আগের ম্যাজিক। মাত্র ২৩ রানে ৪ উইকেট শিকার করে গুড়িয়ে দেন আইরিশদের ব্যাটিং নাইনআপ। মাশরাফিও দারুণ সঙ্গ দিয়েছেন তাকে।

তাইতো আত্মবিশ্বাসে বলিয়ান অধিনায়ক বললেন,’ব্যাটিং-বোলিং দুটোই ভালো হয়েছে। আমরা শুরুতে উইকেট নিতে পেরেছি, যা গুরুত্বপূর্ণ ছিল। আগের ম্যাচে আমরা এটা পারিনি। ব্যাটিংয়ে ওপেনাররা আবারও ভাল করেছে। ভালো দিক হলো, ছেড়ে না দিয়ে খেলাটা শেষ করে এসেছে। সৌম্য দুর্দান্ত ব্যাট করেছে। তামিমও ভালো খেলেছে।’

এ জয়ের পর সামনে ফের কিউই মিশন। বুধবার ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে টাইগাররা লড়বে নিউজিল্যান্ডের সঙ্গে।

সংক্ষিপ্ত স্কোর-

আয়ারল্যান্ড: ৪৬.৩ ওভারে ১৮১/১০ (জয়েস ৪৬, স্টার্লিং ০, পোর্টারফিল্ড ২২, বালবার্নি ১২, নায়াল ও’ব্রায়েন ৩০, কেভিন ও’ব্রায়েন ১০, উইলসন ৬, ডকরেল ২৫, ম্যাককার্থি ১২, মারটাঘ ৫*, চেইস ০; রুবেল ০/৪১, মুস্তাফিজ ৪/২৩, মাশরাফি ২/১৮, মোসাদ্দেক ১/২১, সাকিব ১/৩৮, মাহমুদউল্লাহ ০/১৩, সানজামুল ২/২২)।

বাংলাদেশ: ২৭.১ ওভারে ১৮২/২ (তামিম ৪৭, সৌম্য ৮৭*, সাব্বির ৩৫, মুশফিক ৩*; চেইস ০/৫৫, মারটাগ ০/২৬, ম্যাককার্থি ১/৪২, স্টার্লিং ০/১৪, কেভিন ১/২২)।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুস্তাফিজুর রহমান

Related Posts

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD