Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শ্রীলঙ্কা সফরে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টিও রাখতে চায় বিসিবি

August 4, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজ অক্টোবরে!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনা পরবর্তী যুগে ধীরে ধীরে মাঠের ক্রিকেটে ফিরতে চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি সেটা করতে পারে শ্রীলঙ্কা সফর দিয়েই। সেজন্য দুই বোর্ডের আলোচনাও অব্যাহত আছে। সেপ্টেম্বর-অক্টোবর কিংবা অক্টোবর-ডিসেম্বরে ওই সফরের চিন্তা করছে দুই বোর্ড।

শ্রীলঙ্কা সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। তবে বিসিবি চাইছে এ সিরিজের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও হোক। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান এমনই জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কিছুই নিশ্চিত হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজটি জুলাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। করোনা সংকট এখনও না গেলেও শ্রীলংকা সফর করার জন্য উপযোগী। তবে বাংলাদেশ ক্রিকেট দল এখনও অনুশীলনে না ফেরায় ম্যাচ খেলার পর্যাপ্ত অনুশীলন নিয়ে থাকছে প্রশ্ন। তারও একটা সমাধান খুঁজে বের করেছে বোর্ড। সেটা হলো বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল শ্রীলঙ্কায় পাঠানো এবং তাদের সঙ্গে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলানো। এইচপি দল পাঠালে শ্রীলঙ্কা সফরে গিয়ে ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে ম্যাচ খেলতে হবে না। তার আগেই নিজেদের মধ্যে অনুশীলন চালিয়ে নিতে পারবে।

শ্রীলঙ্কায় যেয়ে এবার টাইগারদের থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইন। এ শর্ত মানতে হবে সফরকারীদের। শ্রীলঙ্কা সফরের বিমানে ওঠার আগে এবং বিমান থেকে নামার পরে সব ক্রিকেটারকে দিতে হবে করোনা পরীক্ষা। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘দুই বোর্ডের আলাপ চলছে। আশা করছি দ্রুতই সূচি ঠিক হয়ে যাবে। প্রথমে শুধু টেস্টের আলোচনা হলেও এখন টি-টোয়েন্টিরও চিন্তা করা হচ্ছে। সফরটি সেপ্টেম্বর-অক্টোবর কিংবা অক্টোবর-ডিসেম্বরে হতে পারে। এছাড়া ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের শর্তও শীতিল হতে পারে।’

১৪ দিন কোয়ারেন্টাইনের শর্ত পূরণ না হলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা লঙ্কান ক্রিকেটারদের সংস্পর্শে যেতে পারবেন না। তবে তাদের সকল অনুশীলনের সুযোগ-সুবিধা নিতে পারবেন। ম্যাচ খেলার ঘাটতি পূরণ করতে এইচপি দল পাঠিয়ে ১৪ দিনের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। সেজন্যই এইচপি দল পাঠানোর পরিকল্পনা মাথায় নিয়ে কাজ করছে বোর্ড। এমনটাই জানিয়েছেন আকরাম খান।

Previous Post

তামিমের রোগ কতটা গুরুতর বোঝা যাবে ‘৭ থেকে ১০ দিন পর’

Next Post

শনিবার অনুশীলনে ফিরবেন মুশফিকরা, তামিম কোয়ারেন্টিনে

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

9
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
লম্বা বিরতিতে মুশফিক-মিঠুনদের ফিটনেসে ধরেছে মরচে

শনিবার অনুশীলনে ফিরবেন মুশফিকরা, তামিম কোয়ারেন্টিনে

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
9

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD