Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শ্রীলঙ্কায় এইচপির ক্যাম্প আয়োজন করবে বিসিবি

July 20, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ক্রিকেট ফেরাতে তাড়াহুড়া করতে চায় না বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বেশ কয়েকবছর ধরে জাতীয় দলের পাইপলাইন প্রস্তুতে লক্ষ্যে হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে করোনার কারণে চলতি বছর এই প্রোগ্রামটি শুরু করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বিকল্প হিসেবে বাইরের দেশে ক্যাম্পটি পরিচালনা হতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এ নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথেও প্রাথমিক আলোচনা সেরেছে বিসিবি।

জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরুর কথা রয়েছে আগস্টের মাঝামাঝি সময়ে। শুরু হেতে পারে এইচিপির ক্যাম্পও, ইতোমধ্যে ২৬ জন ক্রিকেটারের তালিকাও তৈরি করে রেখেছে নির্বাচকরা। তবে দেশে সম্ভব না হলে শ্রীলঙ্কা কিংবা অন্য কোন দেশেও হতে পারে এই প্রোগ্রাম। এক ভিডিও বার্তায় বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন তাদের লক্ষ্য দেশেই ক্যাম্প আয়োজন করা। কোনভাবে সম্ভব না হলেই বাইরের দেশ নিয়ে চিন্তা করবে, ইতোমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে লঙ্কান বোর্ডের সাথেও। এ ব্যাপারে নিজাম উদ্দিন আ বলেন, ‘আমাদের প্রত্যেক বছরে হাই পারফরম্যান্সের (এইচপি) একটা প্রোগ্রাম থাকে এবং সেই প্রোগ্রামের আওতায় অনেক ক্রিকেটার ট্রেনিং করে, স্কিল নিয়ে কাজ করে। যেহেতু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এখনো অনুকূলে না, এ কারণে আমরা নিশ্চিত না দেশে কতটা সফলতার সাথে এ প্রোগ্রামগুলো করতে পারবো। এর আলোকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের খুবই প্রাথমিক পর্যায়ের একটি আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি সম্ভব হয় এবং সবকিছু স্বাভাবিক থাকে এইচপি প্রোগ্রামটা দেশেই করবো। সেক্ষেত্রে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে আমরা চেষ্টা করবো শ্রীলঙ্কা কিংবা অন্য কোন দেশে বিকল্প তৈরি করতে।’

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD