বলিউডের লাস্যময়ী নায়িকা শ্রীদেবীর জন্য মন পুড়ছে শচীন টেন্ডুলকারের। এই কিংবদন্তি ক্রিকেটারের বেড়ে ওঠার সময়ে হার্টথ্রব ছিলেন শ্রীদেবী। বলিউডের প্রথম নারী সুপারস্টারের অকাল প্রয়ানে তাইতো শোকাহত শচীন। গত শনিবার রাতে দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন শ্রীদেবী। ৫৪ বছর বয়সেই চলে গেছেন না ফেরার দেশে।
রোববার ঘুম থেকে উঠে এই খবর পেয়ে শচীনের দিনটাই কেটেছে হতাশায়। দিল্লিতে একটি ম্যারাথনের অনুষ্ঠানে গিয়ে শ্রীদেবীর জন্য ঝল শোকগাথা। ভারতের এই কিংবদন্তি বলছিলেন, ‘এটা সত্যিই শোকের। ঘুম থেকে উঠে এটা জানলাম খবরটি, সত্যি বড় দুঃখের এটি। এ নিয়ে কিছু বলার ভাষা আমার জানা নেই। আমরা তাকে দেখতে দেখতেই বড় হয়েছি আর হঠাৎ শুনলাম যে তিনি আর আমাদের মধ্যে নেই। এটা মেনে নেওয়া বেশ কষ্টের।’
এখানেই শেষ নয়, সোন্দর্যের দেবীর জন্য শচীন আরো বললেন, ‘শ্রীদেবীর পরিবারের জন্য আমার সমবেদনা।’ এদিকে শোকাহত আরেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও। তার টুইট, ‘কয়েক মাস আগেই আমার শো-এ দেখা হয়েছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না। শ্রীদেবীজির খবরটা শুনে শকড।’









Discussion about this post