Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শুরুর ধাক্কা সামলে পথ দেখাচ্ছেন শান্ত-মুমিনুল

April 20, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শুরুর ধাক্কা সামলে পথ দেখাচ্ছেন শান্ত-মুমিনুল
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টেস্টে ফিরল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিলেটের মাঠে টস জিতে ব্যাট করতে নেমেই বাংলাদেশের শুরুটা হয় প্রতিকূলভাবে। মাত্র ৩২ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে প্রথম সেশনের শেষভাগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা স্বস্তি পায় টাইগাররা।

বাংলাদেশ প্রথম সেশনে ২৪ ওভারে তুলেছে ২ উইকেটে ৮৪ রান। নাজমুল হোসেন শান্ত ৩০, মুমিনুল হক ২১ রানে ব্যাট করছেন।

ইনিংসের শুরুটা ছিল ধীরস্থির, তবে সেটি বেশি দূর এগোয়নি। চতুর্থ ওভারেই ব্লেসিং মুজারাবানির এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন জয়, কিন্তু আম্পায়ার্স কলে বেঁচে যান। জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি। ভিক্টর নিয়াউচির গতিময় বলে তিনি বিদায় নেন ১৪ রানে।

এর আগে ১২ রানে ফিরেছেন সাদমান ইসলাম, যিনি খেলেছেন জাকির হাসানের বদলে। তিনিও পরাস্ত হন নিয়াউচির বলেই।

দুই ওপেনার ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। সেশনের বাকি সময়ে তারা বোলারদের বিপক্ষে ধৈর্য ধরে খেলে গড়েন ৫২ রানের জুটি। জিম্বাবুয়ের পেসাররা শুরু থেকেই ছিলেন লাইন ও লেংথে নিখুঁত। বিশেষ করে ভিক্টর নিয়াউচি ও ব্লেসিং মুজারাবানি বাংলাদেশ টপ অর্ডারকে ভোগান গতি আর সুইং দিয়ে। নিয়াউচি নেন ২ উইকেট।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরবাইন, ওয়েসলি মাধভেয়ার, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস রয় ওয়েলশ, নিয়াশা মায়াবো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাবা ও ভিক্টর নিয়াউচি।

Previous Post

হেরেও বিশ্বকাপে বাংলাদেশ, জিতেও স্বপ্ন ভাঙল উইন্ডিজের

Next Post

শেষের ব্যর্থতায় ধস, রূপগঞ্জ থামল ২২৩ রানে

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
শেষের ব্যর্থতায় ধস, রূপগঞ্জ থামল ২২৩ রানে

শেষের ব্যর্থতায় ধস, রূপগঞ্জ থামল ২২৩ রানে

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD