Sunday, April 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শুভ জন্মদিন মিস্টার অলরাউন্ডার

March 27, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শুভ জন্মদিন মিস্টার অলরাউন্ডার
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

২৪ মার্চ, ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ একদিন। এই তারিখেই জন্ম সাকিব আল হাসানের। যাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস লেখা অসম্ভব। ১৯৮৭ সালের আজকের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। আজ বুধবার ৩৪ বছরে পা দিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

সাকিবের বাবা মাশরুর রেজা। কৃষি ব্যাংকের কর্মকর্তা। বাবা ফুটবল পছন্দ করলেও ছেলে ছিল ক্রিকেটের পোকা। এভাবেই একদিন চোখে পড়ে যান এক আম্পায়ারের। তারপর খেলেন মাগুরার ইসলামপুর পাড়া ক্লাবে। মাগুরা জয় করে সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মানে বিকেএসপিতে এসে ভর্তি হন। তারপর মাত্র ১৫ বছর বয়সে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা শুরু।

তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ধাপে ধাপে উঠে এসেছেন চূড়ায়। সাকিব ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন। ওই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি-টুয়েন্টি আর পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার।

ক্যারিয়ারে শুরু থেকেই সাফল্য তার সঙ্গে থেকেছে। ২০০৯ সালে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। তারপর ২০১৫ সালের জানুয়ারিতে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার হন তিনি। তিনি এখন মিস্টার অলরাউন্ডার নামেই পরিচিত।

টেস্ট খেলেছেন ৫৭ টি। ১০৬ ইনিংসে রান ৩৯৩০, গড় ৩৯.৭০, শতক ৫ টি, অর্ধশতক ২৫ টি। উইকেট নিয়েছেন ২১০টি, ইনিংসে ৫ উইকেট ১৮ বার। ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলেছেন ২০৯টি। রান ৬৪৩৬, গড় ৩৮.০৮। সেঞ্চুরি ৯টি, অর্ধশতক ৪৮ টি। উইকেট ২৬৬টি। টি-টুয়েন্টি ক্রিকেটে ৭৫ ইনিংসে রান ১৫৬। উইকেট ৯২ টি।

২০১২ সালের ১২ ডিসেম্বর বিশেষ দিনে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র বসবাসকারী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন। তাদের সংসারে দুই কন্যা সন্তান ও এক পুত্র। তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি ও ছোট মেয়ের নাম ইররাম। ২০২১ সালের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান।

জন্মদিনে সাকিবকে ক্রিকবিডি২৪.কম-এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা!

Previous Post

হঠাৎ মিরপুরে সাকিব

Next Post

জন্মদিনে শুভেচ্ছা বৃষ্টিতে সাকিব

Related Posts

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

9
আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই
বিশেষ প্রতিবেদন

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

1
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
ক্রিকেট ক্যানভাস

টানা দুই হারে সিরিজ খুইয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

8
Next Post
জন্মদিনে শুভেচ্ছা বৃষ্টিতে সাকিব

জন্মদিনে শুভেচ্ছা বৃষ্টিতে সাকিব

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

by cricbdadmin
0
9

ওয়ানডে ও টি-টোয়েন্টি -দুই সংস্করণেই সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্যর্থতার সময় পেছনে ফেলে দলটি এখন...

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

by cricbdadmin
0
1

১৯৯৭ সালের ১৬ জুলাই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বিশেষ দিন হয়ে আছে। সেদিন হঠাৎই দেশের ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে আসেন...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

টানা দুই হারে সিরিজ খুইয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

by cricbdadmin
0
8

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী দল, যার ফলে সিরিজ হার নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। প্রথম...

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

by cricbdadmin
0
6

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন...

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

স্পিনের দেশে এবার পেসের জয়

by cricbdadmin
0
7

বাংলাদেশে ক্রিকেট খেলতে এলে প্রতিপক্ষ দলগুলোর প্রস্তুতি প্রায় একই ছকে বাঁধা থাকে। স্পিনারদের ভিডিও দেখা, টার্নিং উইকেটের অনুশীলন, ধীরগতির বল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD