Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শীর্ষস্থান ধরে রাখলেন ৭৭৪ রান করা স্মিথ

September 25, 2019
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
স্মিথের ব্যাটে বিস্ময়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

স্বপ্নের মতোই এক অ্যাশেজ শেষ করলেন তিনি। এ সিরিজের সাত ইনিংসে ১১০.৫৪ গড়ে ৭৭৪ রান তুলেন স্টিভেন স্মিথ। তার দল ইংল্যান্ডের সঙ্গে ২-২ সমতায় ধরে রেখেছে অ্যাশেজ। আর নিজেও ধরে রাখলেন টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানই আইসিসি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখনো শীর্ষেই রয়েছেন প্যাট কামিন্স।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা কাগিসো রাবাদার চেয়ে ৫৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে কামিন্স। অ্যাশেজে এ ডানহাতি নিয়েছেন সর্বোচ্চ ২৯ উইকেট।

বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা শেষে ফিরে টেস্টে রান করেই যাচ্ছেন। তার পথ ধরে কিছু অর্জন যোগ হয়েছে তার নামের পাশে। সুনীল গাভাষ্কার ছুঁয়েছেন স্মিথ। ১৯৭১ সালে ৫ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৭৪ রান করেন গাভাস্কার। এবার অ্যাশেজ সিরিজে ৭৭৪ রান করে গাভাষ্কারের সেই কীর্তি স্পর্শ করেন স্মিথ।

টেস্ট সিরিজে এক ব্যাটসম্যানের সংগ্রহে ৭৭০ + রান হলো স্মিথের। ১৯৯৪ সালে এক সিরিজে ব্রায়ান লারা ৭৭৮ রান করেছিলেন। এবার সেই কৃীর্তির খুব কাছে পৌঁছেছেন স্মিথ। এ ডানহাতি সদ্যই শেষ হওয়া অ্যাশেজে তুলেন ৭৭৪ রান।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টানা ৯ ম্যাচে হাফসেঞ্চুরি করার রেকর্ড ছিল পাকিস্তানের ইনজামাম-উল-হকের। এবার তাকে টপকে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ১০টি ইনিংসে হাফসেঞ্চুরি করেন স্মিথ। অ্যাসেজ সিরিজে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক হলেন স্মিথ। অ্যাশেজ সিরিজের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় চার নম্বরে তিনি। তার ওপরে আছে স্যার ডন ব্র্যাডম্যান (৯৭৪ রান- ১৯৩০ অ্যাসেজ) ২), ওয়ালি হ্যামন্ড ( ৯০৫ রান, ১৯২৮-২৯ অ্যাশেজ) ও মার্ক টেলর (১৯৮৯ সালে ৮৩৯ রান করেন) ও স্যার ডন ব্র্যাডম্যান (১৯৩৬-৩৭ সিরিজে ৮১০ রান)।

Previous Post

যে কারণে বাদ মেহেদী-ইয়াসিন আর দলে আমিনুল-শান্ত

Next Post

ভারত সফরে অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ

Related Posts

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন
বিশেষ প্রতিবেদন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

5
Next Post
সাইফ-সালমানের সেঞ্চুরি

ভারত সফরে অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD