Thursday, June 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটন-মিরাজের ব্যাটে স্বপ্নের এক দিন

September 1, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটন-মিরাজের ব্যাটে স্বপ্নের এক দিন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃস্বপ্নের মতো সকাল-তারপর স্বপ্নের মতো পুরোটা দিন। রাওয়ালপিন্ডি টেস্টে এখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। অথচ সকালে মনে হচ্ছিল ফলোঅনে পড়ে সর্বনাশ হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের। কিন্তু লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ ধ্বংসস্তুপে দাঁড়িয়ে একটু একটু করে গড়লেন স্বপ্নের এক জুটি। গড়লেন ইতিহাস, নাম রেকর্ড বুকেও তোলপাড় হলো।

টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরিতে রাঙালেন লিটন। হাফসেঞ্চুরি মিরাজের ব্যাটে। টেস্টের তৃতীয় দিনে ফলো-অনের শঙ্কায় থাকা বাংলাদেশ শেষ অব্দি আজ দিনশেষে ড্রাইভিং সিটে। প্রথম ইনিংসে তুলেছে ২৬২ রান। পাকিস্তান লিড পায় মাত্র ১২ রানের।

পাকিস্তান দিন শেষ করে ২য় ইনিংসে ২ উইকেটে ৯ রান তুলে সাজঘরে ফেরে। বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে আছে ২৭ রানে। মানে ম্যাচটা এখন টাইগারদের হাতেই!

১ম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানো দলটাকে টেনে তুললেন লিটন ও মিরাজ। চতুর্থ টেস্ট সেঞ্চুরিতে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩৮ রান করেন লিটন। লিটনের আগের তিনটি টেস্ট সেঞ্চুরি আসে ২০২১ ও ২০২২ সালে ছয় মাসের মধ্যে। অবশেষে ফের তিন অঙ্কে পা রাখলেন তিনি।

বোলিংয়ে ৫ উইকেট নেওয়ার পর এবার মিরাজ ব্যাটিংয়েও বাজিমাত করলেন। ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। ৩০ রানের কমে ৬ উইকেট হারানোর পর আটে নেমে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি।

মিরাজ-লিটন ১৬৫ জুটি পাল্টে দেয় দৃশ্যপট। ৫০ রানের নিচে ৬ উইকেট হারানোর পর টেস্ট ইতিহাসের প্রথম দেড়শ রানের জুটি এটিই। একইভাবে হাসান মাহমুদ দশ নম্বরে নেমে দারুণ দৃঢ়তা দেখালেন। ৫১ বলে ১৩ রানে নটআউট।

টানা তিন ইনিংসে ফিফটি করা মিরাজ নিজের যোগ্যতাটা ফের দেখালেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন খুররাম শাহজাদ।

সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে বাংলাদেশ। এই টেস্ট ড্র করতে পারলেই সিরিজ জয়ের আনন্দে মাতবে নাজমুল হোসেন শান্তর দল।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৮.৪ ওভারে ২৬২/১০ (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, লিটন ১৩৮, মিরাজ ৭৮, তাসকিন ১, হাসান ১৩*, নাহিদ ০; হামজা ১৬-১-৫০-২, শাহজাদ ২১-৩-৯০-৬, আলি ৭-২-২০-০, আবরার ৩১-৫-৮০-০, সালমান ৩.৪-০-১৩-২)।
পাকিস্তান ২য় ইনিংস: ৩.৪ ওভারে ৯/২ (শাফিক ৩, সাইম ৬*, শাহজাদ ০; তাসকিন ২-০-৬-০, হাসান ১.৪-০-৩-২)
#রাওয়ালপিন্ডি টেস্ট ৩য় দিন শেষে।

Previous Post

নাম পাল্টে যাচ্ছে, থাকছে না স্টেডিয়ামে নৌকার আকৃতি

Next Post

আরেকটি ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের

Related Posts

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ
বিশেষ প্রতিবেদন

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

6
আইরিশদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

11
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

5
Next Post
আরেকটি ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের

আরেকটি ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

by cricbdadmin
0
6

মিরপুরে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই ধুঁকেছে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতে ভয়াবহ ধাক্কা সামলেও জেভিয়ার বার্টলেট ও মার্নাস...

আইরিশদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

by cricbdadmin
0
11

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দলের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরিবর্তিত সূচি...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

by cricbdadmin
0
5

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুতেই দেখা গেল এক বিরল দৃশ্য। স্কোরবোর্ডে...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি আলোচনায় ছিলেন নাহিদ রানা। তবে ম্যাচ শেষে বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে এসেছে...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

by cricbdadmin
0
9

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশের ড্রেসিংরুমে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, তার রেশ এখন পৌঁছে গেছে বিশ্ব ক্রিকেটের কেন্দ্রেও। কারণ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD