Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

রোহিত বলছেন অস্ট্রেলিয়ায় গোলাপি বলে খেলা কঠিন হবে

June 17, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রোহিত বলছেন অস্ট্রেলিয়ায় গোলাপি বলে খেলা কঠিন হবে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সাত বছরের টেস্ট ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই দেখেছেন রোহিত শর্মা। তবে গত কয়েক বছর এ ফরম্যাটে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে এ ডানহাতি নিজেকে খুঁজে পেয়েছেন। তারপরও তিনি বলছেন আগামী ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের একমাত্র গোলাপি বলের টেস্ট হবে সবচেয়ে কঠিন।

গোপালি বলে এখন পর্যন্ত ভারত টেস্ট খেলেছে একটি। বাংলাদেশের বিপক্ষে গত বছর যে ম্যাচে রোহিত শর্মা করেছিলেন মাত্র ২২ রান। তাই দিন-রাতের পাঁচ দিনের ম্যাচে ব্যাট চালানোর অভিজ্ঞতাটা একটু কমই এ ডানহাতি। তাই এবার তিনি বলছেন, এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে খেলা ভারতের জন্য কঠিন হবে।

আগামী ১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হবে গোলাপি বলের টেস্টে। যা আসলে সিরিজের দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়ায় গিয়ে গোলাপি বলে টেস্ট একেবারেই অন্যরকম হতে চলেছে বলে জানিয়ে দিয়েছেন রোহিত। ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে এক ক্রিকেটপ্রেমী অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্টের জন্য রোহিতের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছিলেন। উত্তরে রোহিত শর্মা বলেন, ‘নিশ্চিত ভাবেই এটা চ্যালেঞ্জের হতে চলেছে।’

গত বছর থেকে ওপেনার হিসেবে ৫ দিনের ম্যাচে খেলছেন রেহিত। ব্যাটিং অর্ডার চেঞ্জ করায় বেশ সফল হয়েছেন এ তারকা। এখন পর্যন্ত ওপেনার হিসেবে পাঁচ টেস্টে ৯২.৬৬ গড়ে করেছেন ৫৫৬ রান। সর্বোচ্চ ২১২ রান। সেঞ্চুরি রয়েছে আবার তিনটি। এরআগে ৩২ টেস্টে রোহিত করেছিলেন ৪৬.৫৪ গড়ে ২১৪১ রান।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD