Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

রোহিঙ্গাদের জন্য সাকিবের আবেদন

September 24, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শাস্তির মেয়াদ ৩ মাস কমলো সাকিবের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অসহায়, দুস্থ রোহিঙ্গা শিশুদের পাশে এসে দাঁড়ালেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে রোহিঙ্গা ক্যাম্প ঘুরতে যান বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। সেখানে শিশুদের কষ্টের জীবন দেখে তাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে পেজে এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সাথে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবন-যাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’

এখানেই শেষ নয়, সেই ভিডিও বার্তায় বিশ্বসেরা অলরাউন্ডার আরো বলেন, ‘আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরেও তাদের আরও অনেক সাহায্য প্রয়োজন। যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন। সাহায্য করার জন্য ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে ডোনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’

২০১৩ সাল থেকে জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল প্রকল্প ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে নাম লেখান সাকিব।

গত ২৪ আগস্ট মিয়ানমারের আরাকান রাজ্যে পুলিশপোস্টে সহিংসতার পর শুরু সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রেখেছে। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন শত, সহশ্র রোহিঙ্গা। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত চার লাখ ৩০ হাজার মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা বলা হলেও স্থানীয় সূত্র মতে এই সংখ্যা আরও বেশি।

সাকিব আল হাসান আছেন সেই সব মানুষের পাশে। বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকা সফরে। টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে দল। কিন্তু বোর্ডের কাছ থেকে সাময়িক ছুটি নিয়েছেন সাকিব।

Related Posts

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD