Sunday, June 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রেকর্ড গড়া ১০ উইকেটের জয় বাংলাদেশের

March 23, 2023
in রেকর্ড, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রেকর্ড গড়া ১০ উইকেটের জয় বাংলাদেশের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো খেলল বাংলাদেশ দল। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে অনায়াস জয়। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ১০ উইকেটে জেতার কীর্তি গড়ল টাইগাররা।

সিলেটের মাঠে ১০২ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল-লিটন দাসের ব্যাটে ১৩.১ ওভারে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ। লিটন ৫০ ও তামিম ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

অবশ্য ব্যবধানটা ৩-০ হতে পারতো। সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানে জিতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রানে জয়ের কীর্তি গড়ে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে দলীয় রেকর্ড রান (৩৪৯) রান করলেও বৃষ্টিতে সর্বনাশ। পরিত্যক্ত হয় সেই ম্যাচ। তবে স্বস্তির খবর এটাই- সিরিজের তৃতীয় ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় নি।

ওয়ানডেতে বাংলাদেশের এর চেয়ে দ্রুত জয় রয়েছে মাত্র একটি। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৯ সালে ৪৫ রানের লক্ষ্য মাত্র ১১.৫ ওভারে করে ফেলেছিল তারা।

লক্ষ্যটা একেবারেই ছোট। তারপরও রান তোলায় আক্রমণাত্মক ভঙ্গি ছিল তামিম ইকবাল ও লিটন দাসের। দুজন মিলে গড়েন বাংলাদেশের রেকর্ড পঞ্চমবারের মতো শতরানের ওপেনিং জুটি। ক্যারিয়ারের নবম ফিফটি তুলেন লিটন। ১০ চারে ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। তামিমের ৫ চার ও ২ ছয়ে ৪১ বলে করেন ৪১ রান।

যদিও ম্যাচের নায়ক তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। তারা তিনজন মিলে নিয়েছেন পুরো ১০ উইকেট। বাংলাদেশের ক্রিকেটে এটি রেকর্ড! ক্যারিয়ার সেরা বোলিং করে হাসান ৮.১ ওভারে এক মেডেনসহ ৩২ রান দিয়ে নেন ৫ উইকেট। তাসকিন ৩ ও ইবাদত হোসেন তুলেন ২ উইকেট।

বিস্ময়কর হলেও সত্য সাকিব আল হাসানকে এক ওভারও করতে হয়নি। দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মিলে করেন ৪ ওভার।

সংক্ষিপ্ত স্কোর-

আয়ারল্যান্ড: ২৮.১ ওভারে ১০১ (ডোহেনি ৮, স্টার্লিং ৭, বালবার্নি ৬, টেক্টর ০, টাকার ২৮, ক্যাম্পার ৩৬, ডকরেল ০, ম্যাকব্রাইন ১, অ্যাডায়ার ৩, হিউম ৩, হামফ্রেজ ৮*; হাসান ৮.১-১-৩২-৫, তাসকিন ১০-১-২৬-৩, ইবাদত ৬-০-২৯-২, নাসুম ৩-০-১১-০, মিরাজ ১-০-৩-০)

বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০২/০ (তামিম ৪১, লিটন ৫০; অ্যাডায়ার ৩-০-২৯-০, হিউম ৩-০-১৫-০, হামফ্রেজ ৪-০-৩৬-০, ক্যাম্পার ৩.১-১-২১-০)

ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে জয়ী।
ম্যাচসেরা: হাসান মাহমুদ
সিরিজসেরা: মুশফিকুর রহিম

Previous Post

জাতীয় দলে দুই নতুন মুখ

Next Post

৩৭ বছরের ইতিহাসে প্রথম

Related Posts

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

7
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

6
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

7
Next Post
৩৭ বছরের ইতিহাসে প্রথম

৩৭ বছরের ইতিহাসে প্রথম

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD