Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রূপকথার সেই সাফল্যের একবছর

February 10, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্বপ্নের জয়ে বিশ্বকাপ বাংলাদেশের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এমন দিন বুঝি বাংলাদেশের মতো দলের জন্য স্বপ্নেই আসে। বিশ্বজয়। স্বপ্নেরই মতো ব্যাপার। গেল বছর করোনা মহামারির আগে বাংলাদেশে পেয়েছিল বিশ্ব জয়ের আনন্দ। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি এইদিনেই ইতিহাস রচনা করে অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শক্তিশালী ভারতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ পায় লাল সবুজের প্রতিনিধিরা।

পচেফস্ট্রুমে রুদ্ধশ্বাস ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারায় বাংলাদেশ দল। ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে হারিয়ে ট্রফি জেতে যুবা টাইগাররা। ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জয় পায় আকবর আলির দল। প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ১৭৭ রান করে অলআউট হয় ভারত।

সেবারই প্রথম ক্রিকেটে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফাইনালে ৬৫ রানে চার উইকেট নেন অধিনায়ক আকবর। ৭৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২৩ বল বাকি থাকতে ৩ উইকেটে জয়ে স্বপ্নের ঠিকানায় পা রাখে জুনিয়র টাইগাররা।

সেই স্মৃতিকে সামনে এনেছেন বাংলাদেশের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বকাপ জেতার কিছু কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে আকবর লিখেছেন, ‘বিশে বিশ্বকাপ জয় ছিল আমাদের সেরা অর্জন।’

বিশ্বকাপজয়ী দলের সেই ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছেন সামনে। দলের পেসার শরিফুল ইসলাম সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন। আকবর, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়রাও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। সন্দেহ নেই তারাই দেশের ক্রিকেটের ভবিষ্যত কান্ডারি।

রূপকথার সাফল্য এনে দিয়ে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আকবররা এবার জাতীয় দলের হয়েও খেলতে প্রস্তুত হচ্ছেন।

ফাইনালের  সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৭.২ ওভারে ১৭৭/১০ (জসওয়াল ৮৮, তিলক ভার্মা ৩৮, ধ্রুব জুরেল ২২; অভিষেক ৩/৪০, তানজিদ হাসান সাকিব ২/২৮, শরিফুল হাসান ২/৩১)।

বাংলাদেশ: ৪২.১ ওভারে ১৭০/৭ (পারভেজ হোসেন ইমন ৪৭, আকবর আলী ৪৩*, তানজিদ হাসান তামিম ১৭; রবি বিষ্ণু ৪/৩০)।

ফল: বৃষ্টি আইনে বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

Previous Post

এইচপির ক্যাম্প এবার চট্টগ্রামে

Next Post

স্ত্রীর পাশে থাকতে ছুটি চাইলেন সাকিব

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
‘আমি একজন সুখী মানুষ’

স্ত্রীর পাশে থাকতে ছুটি চাইলেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD