Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রান পেলেন ব্যাটসম্যানরা- খুশি নান্নু

April 17, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রান পেলেন ব্যাটসম্যানরা- খুশি নান্নু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তিনদিনের কোয়ারেন্টাইন শেষ। এরপর দুই দিন অনুশীলন শেষে এবার দল নেমেছে একমাত্র প্রস্তুতি ম্যাচে। যেখানে প্রথন দিন শনিবার ভাগ হয়ে মাঠে নেমেছে তামিম ইকবালের লাল দল ও মুমিনুল হকের সবুজ দল। প্রথম দিনের খেলা দেখে সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কারণ রান পেয়েছেন দলের ব্যাটসম্যানরা।

কাতুয়ানায়েকের চিলাউ মেরিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনাকেরেন লাল দলের দুই ওপেনার তামিম ও সাইফ হাসান। প্রথম সেশনে দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। ৬৩ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন বাঁহাতি এই ওপেনার।

এরপর মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নিয়েই স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন সাইফ হাসান (৫২)। শান্তও পেলেন অর্ধশতক।

তাইতো খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। শ্রীলঙ্কা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘উইকেট ও যে হিউমিড এখানে তার সাথে পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য খেলোয়াড়দের এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুইদিনের ম্যাচের প্রথমদিন আমরা শেষ করতে যাচ্ছি আজ। আমার মনে হয় খেলোয়াড়েরা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সাথে। এবং যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমি বলবো এটা খুব ভালো প্রস্তুতিতে সহায়তা করছে।’

নান্নু মনে করেন এখানে শুরুর দিকে ব্যাট করা সহজ নয়। বলছিলেন, ‘উইকেটের যে কন্ডিশন ছিল প্রথম ঘণ্টায় ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের ওপেনার তামিম, সাইফ এরা ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে। শান্ত, মুশফিক ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে। বোলাররাও যথাসাধ্য চেষ্টা করেছে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস এই অনুশীলনে ম্যাচ থেকে আমরা যথেষ্ট ভালো কিছু ফিডব্যাক পেয়েছি।’

তবে বোলাররা সাফল্য পায়নি। তাতে হতাশ নন নান্নু। বলেন, ‘অনুশীলন ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। যে উইকেট ও কন্ডিশন, বাউন্স যথেষ্ট ভালো, যেহেতু এটা অনেকটা ফ্ল্যাট ট্র্যাকের মতো। হয়তো টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আগামী দিন আরও একটা দিন বাকি আছে ম্যাচ অনুশীলনে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস যে আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হতে পারবে, টেস্ট ক্রিকেটের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট কাজে লাগবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। দুই দলের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দুই দলে যারা খেলছেন-

লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ ও সাপোর্টিং স্টাফ।

সবুজ দল: সাদমান ইসলাম, লিটন কুমার দাশ, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, ইয়াসির আলী রাব্বী, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল হাসান, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ।

Previous Post

পুরো পাকিস্তান দলের সমান কোহলির বেতন

Next Post

‘আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন’

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
‘আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন’

'আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন'

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD