কথায় আছে- প্রতিটি সফল পুরষের পেছনেই থাকেন একজন নারী। তারা বারবারই অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন পাশে। এবার তারই আরেক উদাহরন মিলল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ব সাকিব আল হাসান ঘর থেকেই পেয়েছেন সবচেয়ে বড় প্রেরণা। বুধবার ২০ রানের এই স্মরনীয় জয়ের পর তাইতো ম্যাচসেরা সাকিব তার স্ত্রী শিশিরের বন্দনায় মেতে উঠলেন।
টেস্ট শেষে মিরপুরে ম্যাচসেরা সাকিব পরিস্কার বাংলায় বলেন, ‘সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। দলের সবাই বিশ্বাস রাখতে পারেনি আজ আমরা জিতব। কিন্তু যখন মাঠে সমর্থকেরা এলেন, তার মানে তাঁরা বিশ্বাস করছেন আমরা জিততে পারি। এটাই আমাদের আত্মবিশ্বাস এনে দিয়েছে।’
অনেক নাটকীয়তার পর মিলল এই জয়। যেখানে বারবারই মনে হয়েছে হাত ফস্কে যাচ্ছে এই জয়! ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে সাকিব বলেন,, ‘আরও একটি ঘটনার কথা বলি, গতকাল রাতে আমি যখন আমার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, তখন তাকে বলছিলাম যে আমরা মনে হয় হেরে যেতে পারি। তখন আমার স্ত্রী আমাকে সাহস জুগিয়ে বলেছিল, পারলে একমাত্র তুমিই পারো বাংলাদেশকে জেতাতে। সেখান থেকেই আমি আত্মবিশ্বাসটা পেয়েছিলাম।’



