Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

রমজানে প্রার্থনা মুশফিক-সাকিবদের

April 14, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রমজানে প্রার্থনা মুশফিক-সাকিবদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফের চলে এসেছে মুসলিমদের মহিমান্বিত মাস মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসে অনেকটা গৃহবন্দি হয়ে আছে শহরের মানুষ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সাধারণ ছুটির এই সময়ে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। এরমধ্যে নতুন বছরের প্রথম দিনে আজ বুধবার শুরু হয়েছে রমজান।

মাহে রমজানে মুশফিকুর রহিম আছেন শ্রীলঙ্কায়। সামনে টেস্ট মিশন। তার আগে দ্বীপ দেশটিতে হোটেল কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে থেকেই রমজানের শুভেচ্ছা জানালেন মুশফিক। মহান সৃষ্টিকর্তার কাছে তার প্রার্থনা, ‘পবিত্র এই রমজান মাসে মহান আল্লাহ যেনো সবার কষ্ট কমিয়ে দেন, রহমত নাজিল করেন এবং জীবনকে সমৃদ্ধ করেন। সবাইকে রমজান মোবারক।’

সাকিব আল হাসান এখন ব্যস্ত আইপিএলে। খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তারই ফাঁকে সবাইকে জানালেন রমজানের শুভেচ্ছা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তারকা অলরাউন্ডার লিখলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।’

রমজানের শুভেচ্ছা জানালেন তামিম ইকবালও। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক করোনায় স্বাস্থ্যবিধির কথা মনে করিয়ে লিখেছেন, ‘সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ্য ও নিরাপদে থাকুন।’

পেসার রুবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, আলহামদুলিল্লাহ, রমজানের চাঁদ দেখা গিয়েছে…, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

বাংলাদেশ দল রোজার প্রথম দিনে আছে শ্রীলঙ্কায়। কলম্বোর পাশে নিগোম্বো নামের দলটির কোয়ারেন্টাইন। সাগরের পাশে নিগোম্বোর জেট ইয়াং বিচ হোটেলে সময় কাটছে ক্রিকেটারদের। সামনে দুই টেস্ট ম্যাচের সিরিজ। তার আগে ৩দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবেন টাইগার ক্রিকেটাররা।

ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দুটি টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল থেকে শুরু।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD