Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যে কারণে আগে ফিরছেন লিটন

July 27, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড স্কোর টাইগারদের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনার সংক্রমণ কমছেই না। এজন্য যাপিত জীবনের সবকিছুই পাল্টে যাচ্ছে। যার মাশুল সবচেয়ে বেশি দিচ্ছেন ক্রীড়াবিদরা। খেলা চালিয়ে যেতে গিয়ে থাকতে হচ্ছে জৈব-সুরক্ষা বলয়ে। আর সেই সুরক্ষা থেকে বেরিয়ে গেলেই বিপদ। যেমনটা হয়েচে লিটন দাসের।

এমনিতেই চোটে ছিলেন জাতীয় দলের এই তারকা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে নামতে পারেন নি মাঠে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর কয়েকটি ম্যাচে খেলা নিয়েও শঙ্কা ছিল তার। এরমধ্যে একদিন আগেই জানা যায়, পারিবারিক কারণে অজিদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পারছেন না লিটন।

পারিবারিক কারণে দলের সঙ্গে ২৮ তারিখ না ফিরে ২৬ তারিখ রাতে ঢাকার উদ্দেশে জিম্বাবুয়ে ছেড়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। জৈব সুরক্ষা বলয়ের বাইরে চলে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে তার খেলার সুযোগ নেই লিটনের।

একটি সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মহামারির মধ্যে ডেঙ্গুজ্বরে ভুগছেন লিটনের শ্বশুর। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রক্তের প্ল্যাটিলেটের সংখ্যা কমে যাওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে শ্বশুরের পাশে থাকতে দেশে ফিরে এসেছেন লিটন।

জিম্বাবুয়ে সফর শেষ করে দলের বাকি সদস্যরা ২৯ জুলাই ঢাকায় আসবেন। এসেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য উঠবেন রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে।

১০ দিনের কোয়ারেন্টাইনের কারণে অজিদের বিপক্ষে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ দল। বাবা মারা যাওয়ায় টি-টুয়েন্টি স্কোয়াডের বাইরে চলে এসেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। লিটন দাসও নেই। আগেই চোটের কারণে ছিটকে গেছেন তামিম ইকবাল। মুস্তাফিজুর রহমানেরও খেলা অনিশ্চিত। তিনি ইনজুরি আক্রান্ত। সব মিলিয়ে বিপাকেই আছে বাংলাদেশ।

Previous Post

অজিদের বিপক্ষে নেই লিটন

Next Post

বিমানবন্দর থেকে দুই দল যাবে হোটেলে

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
ঢাকায় সাতদিনে ৫ ম্যাচ অস্ট্রেলিয়ার!

বিমানবন্দর থেকে দুই দল যাবে হোটেলে

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD