Tuesday, May 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যেভাবে ৫-১০ বছরের নিষেধাজ্ঞা এড়িয়েছেন সাকিব

June 24, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
যেভাবে ৫-১০ বছরের নিষেধাজ্ঞা এড়িয়েছেন সাকিব
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এক, দুই বছর নয় সাকিব আল নিষিদ্ধ হতে পারতেন ৫-১০ বছর। কিন্তু এমনটি হয়নি আইসিসি দুর্নীতি দমন কর্মকর্তাদের সঙ্গে দেখা হওয়ার পর তারকা অলরাউন্ডার বিস্তারিত সবকিছু জানিয়ে দেওয়ার কারণেই।

জুয়াডিদের প্রস্তাব গ্রহন করেননি। তবে গোপন করেছিলেন সাকিব। যে কারণে এ তারকা অলরাউন্ডার গত বছরের অক্টোবরের শেষ দিকে হন এক বছর নিষিদ্ধ। নিজের ভুল থেকে বড় শিক্ষা পেয়েছেন বলেও জানালেন সাকিব। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে সাক্ষাৎকারে সাকিব বললেন, জুয়াড়ির সঙ্গে কথোপকথনকে তিনি যথেষ্ট গুরুত্ব দেননি। সেই ভুল বুঝতে পেরেছেন পরে, ‘আমার মনে হয়, আমি এটা একটু বেশিই হালকাভাবে (ক্যাজুয়ালি) নিয়েছিলাম। অবশ্যই আমি এই প্ল্যাটফর্মে বিস্তারিত সবকিছু আলোচনা করতে চাই না। আমি যখন দুর্নীতি দমন কর্মকর্তার সঙ্গে দেখা করলাম এবং বললাম, তারা সবকিছু জানে, সব প্রমাণ দিলাম, ভেতরে-বাইরের সবকিছু তারা খুঁটিনাটি সব জানে, সত্যি কথা বলতে, এই কারণেই মাত্র ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছি। নইলে ৫-১০ বছরের জন্য নিষিদ্ধ হতে পারতাম।’

সাকিব আরও বলেন, ‘আমার মনে হয়, বোকার মতো ভুল করেছিলাম। কারণ যে অভিজ্ঞতা আমার আছে, যে পরিমাণ আন্তর্জাতিক ম্যাচ আমি খেলেছি এবং দুর্নীতি দমন ধারা নিয়ে যতগুলি ক্লাস করেছি, আমার ওই ভুল করা উচিত হয়নি। সেটা নিয়ে আমি অনুতপ্ত।’

অসংখ্য মানুষের সংস্পর্শে আসতে হয় সাকিবের মতো তারকা ক্রিকেটারদের। তাই সাকিবের দাবি, সে কারণেই জুয়াড়ির কাছ থেকে প্রস্তব পাওয়ার কথা তিনি ভুলে গিয়েছিল, ‘দেখুন, আমরা হাজারও ফোনকল পাই, ম্যাসেজ পাই, কয়টা আর মনে থাকে! একটা উদাহরণ আমি দিতে পারি, ওই লোকটি যখন শেষবার ম্যাসেজ পাঠিয়েছিল, আমি জবাব দিয়েছিলাম, ‘সরি, কার সঙ্গে কথা বলছি?’ তার মানে, আমার মনেও ছিল না, কার সঙ্গে কথা বলছি। তার সঙ্গে আগে কথা বলেছি ২-৩ বছর আগে। ওই সময় আমি জানতামও না লোকটা কে, তার নম্বরও আমার কাছে ছিল না। যাহোক, তারা যখন (আইসিসি দুর্নীতি দমন বিভাগ) তদন্ত করেছে, এসব তারা জানত এবং পরিস্থিতি বুঝেছে। তবে সত্যি বলতে, কারও উচিত নয় এসব হালকাভাবে নেওয়া। ওই ধরনের ম্যাসেজ বা কল কারও হালকাভাবে নেওয়া উচিত নয় বা ওভাবেই ফেলে রাখা উচিত নয়। দুর্নীতি দমন কর্তাদের জানানো উচিত নিরাপদে থাকতে হলে। এই শিক্ষা আমি পেয়েছি, বড় শিক্ষা এটি।’

সব সময় আত্মবিশ্বাস তুঙ্গে ছিল সাকিবের। যা কাল হয়েছে তার। এ ব্যাপারে এ তারকা ক্রিকেটার বলেন, ‘যেহেতু সবসময় বেশির ভাগ ব্যাপারই ঠিক করেছি, কখনও কখনও সেই বোধ পেয়ে বসতে পারে। মনে হতে পারে, ‘কী আর হবে… কিছুই হবে না। আমি তো ভুল কিছু করছি না..।’ কিন্তু কেতাবি হিসেবে তো ভুল হচ্ছে। হয়তো নৈতিকতার দিক থেকে ভুল হচ্ছে না, কিন্তু আইন বা নিয়মের দিক থেকে ভুল হচ্ছে। অনেক সময় এটি মনে থাকে না। এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি কখনোই ভাবতে পারিনি… মাথায়ই আসেনি যে ভুল করতে পারি। পাত্তা দিতে চাইনি। সেই ভুলই আমি করেছি।’

সবকিছু ঠিক থাকলে এ বছরের অক্টোবরের শেষ দিকে মুক্ত হবেন সাকিব। আবার তাকে দেখা যাবে মাঠের ক্রিকেটে। ভক্তদেরও চাওয়া সেটাই। এখন দেখার বিষয় করোনা পরবর্তী যুগে কবে মাঠের লড়াইয়ে ফেরে বাংলাদেশের ক্রিকেট।

Previous Post

মালিঙ্গাকে বলে চুমু না খেতে শচীনের পরামর্শ

Next Post

শ্রীলঙ্কা সফরও স্থগিত বাংলাদেশের

Related Posts

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

5
সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

7
বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

6
Next Post
শ্রীলঙ্কায় টেস্ট খেলতে প্রস্তুত নন টাইগাররা : কোয়াব

শ্রীলঙ্কা সফরও স্থগিত বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

by cricbdadmin
0
5

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট এখন রীতিমতো স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। চার দিনের লড়াই শেষে ম্যাচ...

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ ম্যাচের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। পাকিস্তান লড়াই চালিয়ে গেলেও বাস্তবতা বলছে, জয়ের পথ এখন বাংলাদেশের...

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন...

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD