বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা।
এই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সফরে বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার তুষার ইমরান।
আগামী ২৪ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৬ এবং ২৮ নভেম্বর। ২ ডিসেম্বর প্রথম তিনদিনের ম্যাচ শুরু। পরের ম্যাচ ৭ ডিসেম্বর। ৯ ডিসেম্বর দেশে ফিরবে যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ দল
ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, অদ্রিত ঘোষ, আহসানুল হক মাহিম, রাকিবুল হোসেন, রাকিব খান, মাহেনুজ্জামান মাহবীর, শেখ আতিকুর রহমান আকাশ, আল-আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরী, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুনিম, মোবাসির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান ও কাওয়ার আহমেদ।



