Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

যুবরাজের মতোই ফিরতে চাইছেন মোশাররফ রুবেল

August 5, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মোশাররফ রুবেলের পাশে সতীর্থরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আর্থিক সমস্যা রয়েছে। তারপরও হাল ছাড়েন নি মোশাররফ হোসেন রুবেল। চিকিৎসার দ্বিতীয় ধাপে কোমোথেরাপি শেষ করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এবার মিলেছে সুখবর। বজানিয়েছেন চিকিৎসা ঠিকঠাক মতো চলছে। তিনি জানান, ‘আল্লাহ’র রহমতে সবকিছু ঠিক মতো যাচ্ছে। সবাইকে ধন্যবাদ আমাকে সহায়তা, সমর্থন, প্রার্থনা আর ভালোবাসার জন্য। আপনাদের সবার সম্মিলিত প্রার্থনা ছাড়া জীবনের এই কঠিন পথচলায় আমার পক্ষে লড়াই করা সম্ভব হতো না।’

শারীরিক অবস্থার কথা জানিয়ে ফেসবুকে মোশাররফ রুবেল লিখেছেন, ‘কোমোথেরাপির দ্বিতীয় ধাপ শেষ হলো এখনো আরও চারটি ধাপ বাকি আছে। আমার ডাক্তার সাহস দিয়ে যাচ্ছেন। জানিয়েছেন চিন্তা করার কিছু নেই, আমি আবার সুস্থ হয়ে ক্রিকেট মাঠে ফিরতে পারবো। ডাক্তাররা যেভাবে চেয়েছেন সেই গতিতেই সুস্থ হয়ে উঠছি আমি। ভারতের ক্রিকেটার যুবরাজ সিং যেভাবে ধাক্কা সামলে খেলার মাঠে ফিরে আসতে পেরেছে, আমার ব্যাপারেও ডাক্তাররা সেই কথাই শোনালেন।’

ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল। গত মার্চে তার ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে। এখন চলছে তার কেমোথেরাপি ও রেডিও থেরাপি। সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে তার এই চিকিৎসায় বিপুল টাকা খরচ হচ্ছে। ক্রিকেট দল এবং বিসিবি তার এই চিকিৎসার বড় একটা অংশের খরচ দিয়ে যাচ্ছে।

ব্যয়বহুল এই চিকিৎসার জন্য বিসিবি, সতীর্থ ক্রিকেটার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন মোশাররফ রুবেল। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চেয়েছেন তিনি।

গত বিপিএলে বিপিএলে কুমিল্লা ভিক্টেরিয়ান্সের দলে খেলেছেন মোশাররফ রুবেল। টুর্নামেন্ট চলার সময় বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞানও হারিয়ে ফেলেন তিনি। এরপর ডাক্তারদের পরামর্শে মস্তিস্কের বিভিনন্ন অংশে এক্সরে ও সিটি স্ক্যান করের পর জানা যায়- ব্রেন টিউমারে আক্রান্ত জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচে খেলা এই স্পিনার।

Related Posts

হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD