ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তার আগে বৃহস্পতিবার সফরকারী পাকিস্তান প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে। যদিও তাদের স্কোয়াড়ে রয়েছে ১৮ জন ক্রিকেটার।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর আজম প্রথম ম্যাচের জন্য ১২ জনের নামের তালিকা প্রকাশ করেন। এই ম্যাচে অভিজ্ঞদের উপরেই আস্থা রেখেছে পাকিস্তান।
বিশ্বকাপ দলের ৮ ক্রিকেটার রয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে।
পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।



