Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মোহামেডানকে নিয়ে খেলল আবাহনী!

May 27, 2017
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মোহামেডান ৬৭ রানে অলআউট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আগের ম্যাচেই উড়তে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে মাটিতে নামিয়ে এনেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সুপার লিগে এক ম্যাচ পর নিজেরাই চমকে গেল! ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে শনিবার তারা অলআউট মাত্র ১০০ রানে। তাদের সেই রান মাত্র ১৫.৩ ওভারেই টপকে গেলো আবাহনী জিতল ৫ উইকেটে। যেন মোহামেডানকে নিয়ে খেলল আবাহনী!

বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মোহামেডানের অধিনায়ক শামসুর রহমান শুভ। কিন্তু তিনি ছাড়া অন্যরা শুধু উইকেটে আসা-যাওয়ার দায় সেরেছেন! শুভই সর্বোচ্চ ২৩ রান করেন। আবাহনীর ভারতীয় বোলার মনন শর্মা এবং সাকলায়েন সজীবের তোপে উড়ে য়ায় মোহামেডান।

সৈকত আলি ১০, তাইজুল ইসলাম ১৪, নাজমুল মিলন ১৭ এবং সাজেদুল ইসলাম করেন ১৬ রান। শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ১০০ রান তুলে অলআউট মোহামেডান।

মনন ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। সাকলায়েন সজীব ২৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আবু জায়েদ রনির শিকার ২ উইকেট।

জবাব দিতে নেমে লিটন কুমার আর সাদমান ইসলাম মিলে ওপেনিং জুটিতে ৬১ রান তুলে। কিন্তু ২২ বলে দ্রুত গতিতে ৫০ রান করার পর আউট হয়ে যান লিটন। মোহাম্মদ মিথুন ১২ বলে করেন ১৬ রান। নাজমুল হোসেন শান্ত ৮ রান করে এবং আফিফ হোসেন ও কাজী অনিক কোনো রান না করেই ফিরে যান। শেষ পর্যন্ত শুভাগত হোম এবং সাদমান ইসলাম মিলে আবাহনীকে ১৫.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে দেন। জুবায়ের হোসেন এবং শামসুর রহমান ২টি করে উইকেট নেন।

Previous Post

৪ নভেম্বর শুরু বিপিএল

Next Post

দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি-

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

6
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post
দুঃসময়ে টাইগারদের সুসংবাদ

দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি-

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
6

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD