Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মেয়েদের ক্রিকেটে স্পন্সর পেল বিসিবি

November 20, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মেয়েদের ক্রিকেটে স্পন্সর পেল বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথমবারের মতো ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আর এই সিরিজের স্পন্সর পেয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতিদের কয়েকটি সিরিজে কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ছিল না। আইরিশ নারী দলের বিপক্ষে সিরিজের জন্য স্পন্সর পেয়ে গেল বিসিবি।

আসন্ন এই সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা, সাথে পাওয়ার্ড বাই রুচি। আজ ২০ নভেম্বর, মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সের মাধ্যমে এই সংবাদ জানানো হয়।

এই সিরিজের নাম, “সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি” রাখা হয়েছে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড কাজী হাবিবুল বাশার সুমনসহ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেডঅফ মার্কেটিং মোঃ ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেড-এর সিইও অজয় কুমার কুন্ডু।

প্রেস কনফারেন্সে বিসিবির প্রতিনিধিবৃন্দ সিরিজের পৃষ্ঠপোষকতা করার জন্য সেনোরা ও রুচি-কে ধন্যবাদ জানান। এই সিরিজ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগ্রহ ও মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান। এছাড়াও, তারা কীভাবে স্টেকহোল্ডারদের নিবিড় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে পুরো সিরিজটি সফলভাবে সম্পন্ন হবে তা ব্যাখ্যা করেন।

২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন আইরিশ নারীরা। এই সিরিজের প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর। এবং পরের দু’টি যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়াও ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD