Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুস্তাফিজের জায়গায় তাসকিন

March 30, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুস্তাফিজের জায়গায় তাসকিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নিউজিল্যান্ড সফর দুঃস্বপ্নের অন্য নাম হয়েই আছে। সাফল্য নেই। সিরিজের প্রথম তিন ওয়ানডেতে হারের পর টি-টুয়েন্টিতেও একই গল্প। প্রথমটিতে হারের পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মুখোমুুখি দল। ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তার জায়গায় খেলছেন আরেক পেসার তাসকিন আহমেদ। ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করলেও প্রথম টি-টুয়েন্টির একাদশে ছিলেন না তাসকিন

নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সফরে এর আগেরচিার ম্যাচেই টসে হেরেছে দল।

ফর্মের কারণেই বাদ মুস্তাফিজ। প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের ৬৬ রানের বড় ব্যবধানে হারার ম্যাচে ৪ ওভার বল করে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। সেই ম্যাচে ২০ ওভারে ২১০ রান করে নিউজিল্যান্ড।

তিন বছরের বেশি সময় পর টি-টুয়েন্টি খেলবেন তাসকিন। সবশেষটি খেলেন ২০১৮ সালের ১০ মার্চ শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে। কাঁধ ও আঙুলের চোটের প্রথম টি-টুয়েন্টিতে না খেলা মুশফিকুর রহিম নেই এই ম্যাচেও। সৌম্য সরকার আছেন একাদশে।

এদিকে নিউজিল্যান্ডের একাদশেও এসেছে এক পরিবর্তন। লকি ফার্গুসনের জায়গায় খেলবেন অ্যাডাম মিলনে। আড়াই বছর পর দলে তিনি। চোট-আঘাতের সঙ্গে অনেক লড়াইয়ে জিতে এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন মিল্ন। এবার পেলেন ম্যাচ খেলার সুযোগ। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি ২০১৮ সালের ২ নভেম্বর, পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ:

ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, অ্যাডাম মিলনে ও হামিশ ব্যানেট।

 

Previous Post

অবশেষে সুখবর দিলেন আশরাফুল

Next Post

১৫১ রান করেও ইনিংস ব্যবধানে জিতল রাজশাহী

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

8
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
১৫১ রান করেও ইনিংস ব্যবধানে জিতল রাজশাহী

১৫১ রান করেও ইনিংস ব্যবধানে জিতল রাজশাহী

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
8

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD