Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মুশফিক যখন বোলার

September 24, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিক যখন বোলার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তার পরিচয় উইকেট কিপার ব্যাটসম্যান। এখন অবশ্য স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেও মাঠে নামেন মুশফিকুর রহিম। বল হাতে কম সময়ই দেখা গেছে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। সেই বিরল দৃশ্য দেখা গেল মঙ্গলবার। মিরপুরের শেরেবাংলায় নেটে বল হাতে মুশফিক।

শুধু তিনিই নন, ইমরুল কায়েস, সাদমান ইসলামও বল করলেন। লেগ স্পিন করতে দেখা গেল মুশিকে। মজার ব্যাপার হলো তাকে দেখে আরেক ব্যাটসম্যান তামিম ইকবালও বল হাতে মেতে উঠলেন।

বোলিং করে সম্ভবত বেশ মজা পেলেন মুশফিক। এরপর নেটে নয়, ম্যাচেরও বোলিং করার সাহস পেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বোলিংয়ের ছবি দিয়ে সেটাই প্রকাশ করেছেন তিনি।

অবশ্য ঘরোয়া ক্রিকেটে বল হাতে দেখা গেছে মুশিকে। প্রতিযোগিতামূলক ম্যাচে মাত্র তিনবার বোলিং করেছেন তিনি। তিনবারই প্রথম শ্রেণির ক্রিকেটে। ২০১৩ সালে বিসিএলে মধ্যাঞ্চলের বিপক্ষে এক ইনিংসে ১০ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে উইকেট তুলে নেন মুশফিক। নুরুল হাসান এলবিডব্লিউ হন তার বলে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মুশফিকের এটিই।

এদিন মজার দৃশ্য দেখা গেল। বল রেখে ব্যাটিং অনুশীলন করলেন তাসকিন। এনিয়ে এই পেসার বলছিলেন ‘আজ আমাদের সব বোলারের ব্যাটিং সেশন ছিল। বেশ উপভোগ করেছি। সত্যি বলতে কী টেল এন্ডারে ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে, আমাদের উন্নতি করতে হবে। আমরাও চেষ্টা করছি, আগের থেকে উন্নতি হচ্ছে।’

Related Posts

প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD