Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুশফিকের পরিবার কান্নাকাটি করছে-বিশ্বাস হয় না পাপনের

February 25, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মুশফিকের পরিবার কান্নাকাটি করছে-বিশ্বাস হয় না পাপনের
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আসছে এপ্রিলে ফের পাকিস্তান সফর। এবার একটি ওয়ানডে ও একটি টেস্ট। সফরের তৃতীয় পর্বে মুশফিকুর রহিম থাকবেন কীনা এনিয়ে কথা হচ্ছে। যদিও আগেই গোটা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় অনুমতি পাননি পরিবার থেকে। তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাটে ডাবল সেঞ্চুরি দেখে ফিরে এসেছে পুরনো প্রসঙ্গ।

খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই প্রসঙ্গে সরব। ভায়রা ভাই মাহমুদউল্লাহ পাকিস্তানে যেতে পারলে মুশফিকুর রহিম কেন যাচ্ছেন না, এমন প্রশ্ন তুলেছেন বিসিবি প্রধান। তিনি বলেন মুশফিকের জন্য তার পরিবার কান্নাকাটি করবে, এটি তিনি বিশ্বাস করেন না।

তৃতীয় দফার সফরে আগামী এপ্রিলের শুরুতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন এবার সফরে তিনি মুশফিককে চাইছেন। তার কথা, ‘আমরা আশা করছি সে (মুশফিক) যাবে। সে নয় শুধু, যাকেই নির্বাচন করা হবে, সে যাবে। চুক্তিবদ্ধ প্রতিটি ক্রিকেটারের উচিত যাওয়া। এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। ক্রিকেটারদের দেশের কথাও চিন্তা করতে হবে, শুধু নিজের কথা চিন্তা করলে হবে না। আমি ব্যক্তিগতভাবে এটিই মনে করি। নিজের কথা খুব গুরুত্বপূর্ণ, পরিবার গুরুত্বপূর্ণ, দেশ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এ কথাটি সবাইকে মনে রাখতে হবে।’

মাহমুদউল্লাহর প্রসঙ্গওউঠে আসে পাপনের কথায়। সবাই জানেন মুশফিক ও মাহমুদউল্লাহর স্ত্রী দুই বোন। সেই প্রসঙ্গ টেনে নাজমুল হাসান বলেন, ‘দেখুন, একটা ভয় ছিল পাকিস্তান সফর নিয়ে। আমাদের ভয় ছিল। যারা গিয়েছে, তাদের ভয় ছিল না? কিন্তু এই সফরের পর… আমাদের ছেলেরা যখন খেলে আসছে, তার বাড়ির লোকও তো খেলে আসছে! আমি বলতে চাচ্ছি, রিয়াদের কিছু হলে কিছু হবে না, শুধু ওর (মুশফিক) বেলায় পুরো পরিবার কান্নাকাটি করবে নাকি? চিন্তিত নাকি? এরকম তো আমি বিশ্বাস করি না।’

আরও যোগ করলেন, ‘রিয়াদের কাছ থেকেও তো শুনতে পারে যে কী হয়েছে, সতীর্থদের কাছ থেকে শুনতে পারে, আমাদের কাছ থেকে শুনতে পারে। পাকিস্তান আলাদা ইস্যু। আগে থেকেই আমরা বলেছি, কাউকে জোর করব না। তবে আমি মনে করি যে, সবার সঙ্গে কথা বার্তা বললে ওর হয়তো যাওয়া উচিত।’

Previous Post

ঢাকা টেস্ট জিতে যা বললেন মুমিনুল

Next Post

টাইগারদের ভাবনায় এবার ওয়ানডে

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
টাইগারদের ভাবনায় এবার ওয়ানডে

টাইগারদের ভাবনায় এবার ওয়ানডে

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD