Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মুশফিককে একক অনুশীলনের অনুমতি দেয়নি বিসিবি

June 4, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মুশফিককে একক অনুশীলনের অনুমতি দেয়নি বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকেই সব ধরণের ক্রিকেট বন্ধ। এ অবস্থা থেকে বের হতে অবশ্য চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পরিস্থিতি এখনও অনুকুলে না আসায় তা সম্ভব হচ্ছে না। এরইমধ্যে দেশের ক্রিকেটের শীর্ষ এ সংস্থাটির কাছে মুশফিকুর রহিম অনুমতি চান, শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের। তবে বোর্ডের পরিকল্পনা, জীবাণুমুক্ত পরিবেশ সৃষ্টি করার পর সবাইকে অনুশীলনে নিয়ে আসা। তাই মুশফিকের সেই প্রস্তাব প্রত্যাখান করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনুশীলনের জন্য এখনও উপযুক্ত সময় আসেনি বলেই মুশফিকের প্রস্তাব গ্রহণ করতে পারেনি বিসিবি। এ ব্যাপার সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘মুশফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। সে এককভাবে অনুশীলন করতে চায়। তবে আমরা তাকে বলেছি যে অনুশীলনের জন্য এখন উপযুক্ত সময় নয়, ঘরেই তার অনুশীলন করা উচিত। অনুশীলন গুরুত্বপূর্ণ, তবে আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা আরও বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘অল্প সংখ্যক ক্রিকেটার এককভাবে অনুশীলনের জন্য জানিয়েছিল। তবে সবার জন্য আমাদের বার্তা ছিল একই। আমরা আমাদের সুবিধাদী জীবাণুমুক্ত করার জন্য কাজ করছি। তবে এই কাজটি এখনও শেষ হয়নি।’

অনেক দেশ এরইমধ্যে অনুশীলন শুরু করেছে। বিসিবিও সে পথেই হাঁটবে। তবে কবে এ কার্যক্রম শুরু হবে তা এখনই সংস্থাটির সিইও নিজামউদ্দিন বলতে পারছেন না, ‘আমাদের সব বিষয় নিয়ে বিবেচনা করা প্রয়োজন। অনেক দেশ ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। নিঃসন্দেহে আমরাও তাই করব। যাই হোক, এই মুহূর্তে আমরা নির্দিষ্ট সময় দিতে পারছি না। ঈদের পর থেকে অনুশীলনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জীবাণুমুক্ত আমরা কাজ করছি এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে। এই কাজ শেষ হওয়ার পর আমরা বলতে পারি যে আমরা আবার ক্রিকেটের অনুশীলনের জন্য প্রস্তুত।’

গত মার্চ থেকে খেলাধুলা বন্ধ থাকায় ক্রিকেটারা যে যার বাড়িতেই অবস্থান করছেন। তবে সেখানেই তারা ফিটনেস ধরে রাখতে কাজ করছেন। তাদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিম। এ ক্রিকেটার এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফিটনেস সেশনের কয়েকটি ভিডিও আপ করেছেন। তা থেকে বোঝা যায় এ ডানহাতি মাঠে ফেরার জন্য কতটা ব্যাকুল।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD