Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মুক্তার আলীর ছক্কার বিশ্বরেকর্ড!

April 20, 2014
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মুক্তার আলীর ছক্কার বিশ্বরেকর্ড!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ম্যাচে তিন সেঞ্চুরি। তাও আবার কোন তিনজনের?
সাত-আট ও নয় নম্বরে ব্যাট করতে নামা তিন ব্যাটসম্যানের! দলের প্রথম ছয় ব্যাটসম্যান যখন বিকেএসপির ড্রেসিংরুমে ফিরলেন তখন স্কোরবোর্ডে দলের রান মাত্র ৭৭। সেই দল ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৬৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করল। প্রথম ছয় ব্যাটসম্যানের সব ব্যর্থতা ঘুচিয়ে দিলেন পরের তিনজন। ফরহাদ রেজা করলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩৩৪ বলে ২৫৯ রান। সানজামুল ইসলামের ব্যাট থেকে এল ১৯৬ বলে ১৭২ রান। ৯ নম্বরে ব্যাট করতে নামা মুক্তার আলীও যে সেঞ্চুরির ক্ষিধে নিয়ে অপেক্ষায় আছেন কে জানত?
রোববার ১১৬ বলে সেঞ্চুরি পেলেন মুক্তার আলী। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার প্রথম সেঞ্চুরি। আর সেই প্রথম সেঞ্চুরিতেই যে বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন তিনি খানিকবাদেই। সেঞ্চুরি করতে হাঁকালেন ৮ ছক্কা ও ৫টি বাউন্ডারি। সেঞ্চুরির পর তার ব্যাট হাসল আরও ৮ ছক্কা ও ৩ বাউন্ডারিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ১৬ ছক্কা হাঁকিয়ে দারুণ কৃতিত্বপূর্ণ বিশ্বরেকর্ডের ভাগীদার হলেন রাজশাহীর এই তরুণ অলরাউন্ডার।
মুক্তার আলীর আগে এক ইনিংসে ১৬ ছক্কার এই বিশ্বরেকর্ড গড়েছেন আরও তিন ক্রিকেটার। ১৯৯৫ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যান্ড্র– সাইমন্ডস গ্লুস্টারশায়ার ও গ্লামারগনের ম্যাচে অপরাজিত ২৫৪ রান করেন। সেই ইনিংসে ১৬ ছক্কা হাঁকিয়ে প্রথমবারের মতো এই বিশ্বরেকর্ড করেন তিনি। ২০১১ সালে কাউন্টি ক্রিকেটে সাইমন্ডসের সেই রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের জি. আর. ন্যাপিয়ার। পরের বছর নিউজিল্যান্ডের ওপেনার জেসি রাইডারও অস্ট্রেলিয়ার ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে ১৬ ছক্কা হাঁকিয়ে এই রেকর্ডের তৃতীয় ভাগীদার হন।
কাল সেই বিশ্বরেকর্ডে চতুর্থ ক্রিকেটার হিসেবে ভাগ বসালেন বাংলাদেশের মুক্তার আলী।
ওয়ালটন ১৫তম জাতীয় ক্রিকেট লিগের এই ম্যাচটা মুক্তার আলীর ছক্কার বিশ্বরেকর্ডের ম্যাচ হিসেবে এখন পরিচিত হবে।

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD